করোনা-আতঙ্ক! ‘হোলি’ বয়কট করে জনসমাগম না করার অনুরোধ অমিত ও নড্ডার

করোনা-আতঙ্কে কেবল প্রধানমন্ত্রী নন, স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি বিজেপির সর্বভারতীয় সভাপতিও আতঙ্কিত। তাই প্রধানমন্ত্রীর মত তাঁরাও হোলির অনুষ্ঠান বয়কট করছেন। বুধবার সকালে নরেন্দ্র মোদির ট্যুইটের পরই অমিত শাহ ট্যুইট করে হোলির অনুষ্ঠানে না যাওয়ার কথা জানিয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘আমাদের ভারতীয়দের জন্য হোলি উৎসব খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু করোনা ভাইরাসের উপদ্রপে আমি এবছর কোনও হোলি মিলন অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে অমিত শাহ কেবল নিজে করোনা সতর্কতা অবলম্বন করছেন তা নয়,  দেশবাসীকেও জনসমাগমে না যাওয়ার আবেদন জানিয়েছেন।

অমিত শাহ-র সুরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডাও দেশবাসীকে হোলি উৎসব না করার আবেদন জানিয়েছেন। ট্যুইটারে তিনি লিখেছেন, ‘সারা বিশ্ব কোভিড-১৯ নোভেল করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করছে। সমস্ত দেশ ও স্বাস্থ্যকর্মীরা যৌথভাবে এই সংক্রমণ আটাকানোর চেষ্টা করছে। একটা কথা মনে রাখুন, এবছর আমি হোলি পালন করব না এবং হোলি মিলন উৎসবের আয়োজন করতে দেব না। সুরক্ষিত থাকুন। সুস্থ থাকুন।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর