করোনা-সংক্রমণের জন্য হোলি মিলন অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন না প্রধানমন্ত্রী

মারণরোগ করোনায় আতঙ্কিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা সংক্রমণের হাত থেকে বাঁচতে জনবহুল কোনও অনুষ্ঠানেও যেতে চাইছেন না তিনি। তাই দোলের মিলন অনুষ্ঠানে যাওয়াও বাতিল করলেন। বুধবার সকালে ট্যুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

ট্যুইটারে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘কোভিড-১৯ নোভেল করোনাভাইরাস ছড়ানো রুখতে সারা বিশ্বের বিশেষজ্ঞরা জনসমাবেশ কম করার পরামর্শ দিয়েছেন। সেজন্য এই বছর আমি হোলি মিলন অনুষ্ঠানে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।’ 

প্রসঙ্গত, ভারতে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ২১ জন। যার মধ্যে ৬ জন এদেশের বাসিন্দা এবং ১৫ জন ইতালির পর্যটক। এছাড়া সন্দেহের তালিকায় রয়েছেন আরও কয়েকজন।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর