দিল্লি সংঘর্ষের জন্য দায়ী বিরোধীরাই, দাবি অমিত শাহ-এর

দিল্লির অশান্তিতে ইতিমধ্যে ৪২ জনের মৃত্যু হয়েছে। আহত দুই শতাধিক। কিন্তু এবিষয়ে কোনও বিবৃতি দেননি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অবশেষে শুক্রবার দিল্লির পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে ভুবনেশ্বরে গিয়ে নীরবতা ভাঙলেন তিনি। তবে দিল্লির অশান্তি বা হতাহতদের জন্য শোকপ্রকাশ নয়, বিরোধীদের বিরুদ্ধে সুর চড়িয়ে রাজনৈতিক বক্তব্যই শোনা গেল তাঁর মুখে। বললেন, বিরোধীরাই ভুল তথ্য প্রচার করছে বলে দাঙ্গা লাগছে।

অন্যদিকে, ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের বাসভবনে পূর্বাঞ্চলীয় অন্যান্য মুখ্যমন্ত্রীদের সহ মমতা বন্দ্যোপাধ্যায়-এর সঙ্গেও বৈঠক করলেন অমিত শাহ। মধ্যাহ্নভোজ সারলেন মুখোমুখি বসে। তারপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনে জনসভায় যান। আর সেখানে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ-বিরোধী বার্তার বিরুদ্ধে সরব হলেন।

যদিও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে দাবি করেছেন, ‘নাগরিকত্ব সংশোধনী আইন, এনপিআর, এনআরসি নিয়ে কোন কথাই হয়নি।’ ঠিক তার কয়েক ঘণ্টা পরই ভুবনেশ্বরে জনসভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বললেন, ‘মমতা দিদির মত বিরোধীরা কেন নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে মানুষকে মিথ্যে বলছেন? আমি আপনাদের পুনরায় বলতে চাই, এই আইন দ্বারা মুসলিম অথবা অন্য কোনও সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকত্ব ছিনিয়ে নেওয়া হবে না। আইন মানুষকে নাগরিকত্ব প্রদান করে।’

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment