লাভপুর কাণ্ডে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা মণিরুল ইসলাম

লাভপুর কাণ্ডে আপাতত স্বস্তিতে বিজেপি নেতা মণিরুল ইসলাম। তাঁর গ্রেফতারির ওপর স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ৬ সপ্তাহ তাঁকে গ্রেফতার করা যাবে না বলে এদিন প্রশাসনকে স্পষ্টতই জানিয়ে দিল আদালত।

আজ মামলার শুনানি চলাকালীন বিচারপতি জয়মাল্য বাগচি জানান, এখন কোনও ব্যক্তি রাজনৈতিক পরিচয় বদলালেই সে অভিযুক্ত হয়ে যায়। যদিও আগামী ৬ সপ্তাহ মণিরুলকে গ্রেফতার করা না গেলেও লাভপুরে তাঁর প্রবেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত তিনি যেমন লাভপুরে পা রাখতে পারবেন না, ঠিক তেমনই তদন্তের প্রয়োজনে পুলিশকে সবসময় সহযোগিতা করতে হবে তাঁকে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর