Dhurandhar 2 : “ওটা কি সিনেমা? তিন ঘণ্টার আবর্জনা” ‘ধুরন্ধর ২’ নিয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন সভাপতি ও লোকসভার সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির তীব্র সমালোচনা!

বক্স অফিসে রেকর্ড গড়ার পাশাপাশি বিতর্কেও জোরে মাথাচাড়া দিচ্ছে ‘ধুরন্ধর ২’ (Dhurandhar 2)। ছবিটি মুক্তির মাত্র কয়েক দিনে বিপুল ব্যবসা করলেও, একদিকে যেমন দর্শকরা সিনেমার অ্যাকশন এবং ভিজ্যুয়ালকে প্রশংসা করছেন, অন্যদিকে রাজনৈতিক মহলে চলছে তীব্র সমালোচনা। সম্প্রতি এ বিষয়টি নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লোকসভা সাংসদ এবং অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (All India Majlis-e-Ittehadul Muslimeen-AIMIM)-এর সভাপতি আসাদউদ্দিন ওয়েইসি।

সপ্রতি একটি সামিটে ওয়েইসিকে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ (Dhurandhar: The Revenge) সিনেমা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি তীব্র ভাষায় ছবিটিকে সমালোচনা করেন। তিনি বলেন, “ওটা কি সিনেমা? তিন ঘণ্টার আবর্জনা। আমার কাছে এত সময় নেই যে, তিন ঘণ্টা বসে ওই সিনেমা দেখব। আমি চাই মানুষ অন্তত এক ঘণ্টা আমার কথা শুনুক। ওই ছবিতে গালিগালাজ ছাড়া আর কী আছে? ওরা হিংসা ছড়াচ্ছে।” এই মন্তব্য ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক মহলে ভাইরাল হয়ে উঠেছে।

ওয়েইসি আরও বলেন, “আমরা হায়দ্রাবাদে বলি, এই জিনিসটা মনে রেখো না, কবরে নিয়ে যাও, তারপর ছেড়ে দাও।” তার এই মন্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, তিনি সিনেমাটিকে সময় এবং নৈতিক দিক থেকে ক্ষতিকর মনে করছেন। যদিও ‘ধুরন্ধর ২’ ইতিমধ্যেই ভারতের ৭১৫ কোটি এবং বিশ্বব্যাপী ১১২৮ কোটির ব্যবসা করেছে, বক্স অফিস সাফল্যের সঙ্গে রাজনৈতিক বিতর্কও শুরু হয়ে গেছে।

ছবির প্রথম অংশ পরিচালনা করেছিলেন আদিত্য ধর এবং প্রযোজনা করেছেন জ্যোতি দেশপান্ডে। সিক্যুয়েল অংশে দেখা যাচ্ছে রণবীর সিং, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্ত, সারা অর্জুন ও রাকেশ বেদীর অভিনয়। বিশেষ উপস্থিতিতে দেখা গেছে ইয়ামি গৌতমকে। প্রথম অংশে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন অক্ষয় খান্না, তবে সিক্যুয়েলে তাকে দেখা যায়নি।

আরও পড়ুনঃ West Bengal assembly election 2026: ভবানীপুরে ফিরহাদ হাকিমের প্রচারে চাঞ্চ*ল্য! বঞ্চনার অভিযোগে ঘিরে ধরলেন মহিলারা, অভিযোগ জানাতেই ‘বাংলার বাড়ি’ বন্ধের হুঁশিয়ারি ও তৃণমূল হামলার অভিযোগে উত্তপ্ত এলাকা!

বক্স অফিসে ‘ধুরন্ধর ২’ এর সঙ্গে প্রতিযোগিতা করেছিল ‘উস্তাদ ভগত সিং’ এবং আসন্ন ‘টক্সিক’ ছবির সঙ্গে। তবে ট্রেড বিশ্লেষকরা বলছেন, ‘ধুরন্ধর ২’ এখনই এগিয়ে আছে এবং ২০০০ কোটির ক্লাবের দিকে এগোচ্ছে। সব মিলিয়ে, সিনেমার চমকপ্রদ ব্যবসা এবং রাজনৈতিক সমালোচনা একসঙ্গে নিয়ে ‘ধুরন্ধর ২’ নতুন বিতর্ক এবং আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়ে গেছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles