গোষ্ঠী সংক্রমণের মুখে এবার এশিয়ার সব থেকে বড় বস্তি, ধারাভি!

শত চেষ্টার পরেও আটকানো গেল না এশিয়ার সব থেকে বড় বস্তিতে করোনার সংক্রমণ। মুম্বইয়ের ধারাভি বস্তিতে বর্তমানে ২২ জন করোনা আক্রান্ত।

বৃহত্তর মুম্বাই মিউনিসিপাল কর্পোরেশনের তথ্য অনুযায়ী, নতুন করে পাঁচজন করোনা আক্রান্তের মধ্যে দুজন মহিলা। এঁদের একজনের বয়স ২৯ বছর। যিনি বৈভব নগরে অবস্থিত চিকিৎসকের স্ত্রী। এবং অন্য একজন ৩১ বছর বয়সী, যিনি কল্যাণওয়ারি এলাকার বাসিন্দা।

দুজন করোনা আক্রান্ত ব্যক্তি দিল্লির মারকাজ নিজামউদ্দিন ফেরত। এদের একজন ডা. বালিগা নগরের বাসিন্দা ও অন্য জন পিএমজিপির বাসিন্দা। ইতিমধ্যেই এই দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।গতকাল ধারভিতে আরও তিনটি নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। যার মধ্যে মুকুন্দ নগরের দুজন। একজন বয়স ৫৮ বছর, আরেক জনের বয়স ৩০ বছর। দুজনেই পুরুষ। অন্যজন জেসমিন মিল রোডের উল্টোদিকের বাসিন্দা ৫৫ বছর বয়সী পুরুষ।

সব মিলিয়ে মহারাষ্ট্রে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১৩৬৯। দেশের মধ্যে সর্বাধিক মানুষ আক্রান্ত হয়েছেন মহারাষ্ট্রেই। শুধু তাই নয়, এখানকার মৃত্যুর হারও দেশের মধ্যে সর্বাধিক। এখানে মারা গিয়েছেন ৯৭ জন। এদিকে দেশে আক্রান্তের সংখ্যা ৬২০০ ছাড়াল। মৃত ২০৬ জন।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment