নজরে অসম বিধানসভা! ফের ক্ষমতায় আসছে বিজেপি, বলছে বুথ ফেরত সমীক্ষা

একসঙ্গে ৫ রাজ্যে হয় বিধানসভা নির্বাচন। বাংলায় ৮ দফায় হয় নির্বাচন, অসমে মোট তিন দফায় সম্পন্ন হয় ভোট। বাংলায় যেখানে প্রথম বারের মতো সরকার প্রতিষ্ঠা করার লড়াই বিজেপির সেখানে অসমে কংগ্রেসকে টক্কর দিয়ে ফের ক্ষমতা প্রতিষ্ঠিত করা লড়াই চালিয়ে ছিল পদ্ম শিবির।

অসমের মোঠ ১২৬ আসনে ভোটগ্রহণ হয়েছে। বাংলার মতোই বাকি চার রাজ্যের‌ও ভাগ্য নির্ধারণ হবে ২রা মে। তার আগে আজ বুথ ফেরত সমীক্ষা।

অসমে ক্ষমতায় আসছে কে? কংগ্রেস না বিজেপি জনতার মন জিততে এগিয়ে কে? কী বলছে বুথ ফেরত সমীক্ষা?

আরও পড়ুন-বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপিই, বলছে বুথ ফেরত সমীক্ষা

জানা গেছে, ইন্ডিয়া টুডে ও মাই অ্যাক্সিস পোলের এক্সিট পোল-এর পরিসংখ্যান মতে, অসমে ৭৫ থেকে ৮৫টি আসন নিয়ে ক্ষমতা ফিরছে গেরুয়া শিবির। এদিকে, চাণক্য এক্সিট পোল-এর পরিসংখ্যানেও এগিয়ে পদ্ম। ৭০ (+/- ৯) টি আসন পেতে পারে BJP জোট। কংগ্রেসের কপালে জুটতো পারে ৫৬ (=/-৯) টি আসন। অন্যরা পেতে পারে ০-৩টি আসন।

তবে অসমে বিজেপি জিতলে এবার সর্বানন্দ সোনোয়াল মুখ্যমন্ত্রী হবেন কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এবার মুখ্যমন্ত্রী হওয়ার লড়াইয়ে রয়েছেন হিমন্ত বিশ্বশর্মা‌ও।

অসমের রাজনীতিতে দীর্ঘদিন রাজত্ব করেছে কংগ্রেস। ক্ষমতা হস্তান্তর হয় পাঁচ বছর আগে।

মূলত চা বাগান কর্মীদের ঘিরেই আবর্তিত হয় অসম রাজনীতি। সেখানেও এবার বিজেপিকে নিয়ে যথেষ্টই ক্ষোভ দেখা গেছিল। বিজেপি নিজেদের প্রতিশ্রুতি রাখেনি এমন অভিযোগের সামিল হয়েছিলেন বহু চা বাগান কর্মীই।

কিন্তু কংগ্রেসের তুলনায় তাঁদের আস্থা যে এখন‌ও বিজেপির ওপর‌ই আছে এক্সিট পোলের সমীক্ষা তাতেই মান্যতা দিচ্ছে। ‌

RELATED Articles