ব্যারাকপুরে শীলভদ্র-অর্জুনের চক্রব্যূহ ভেদ করতে পারবেন না রাজ চক্রবর্তী! বলছে বুথ ফেরত সমীক্ষা

ব্যারাকপুরে বিজেপি এবং তৃণমূল শাসক বিরোধী দলের হয়েই যাঁরা দাঁড়িয়েছেন দুজনই রাজনীতির ময়দানে নবাগত। একজন পরিচালক অন্যজন ডাক্তার।

ব্যারাকপুর জিততে শাসকদলের এবারের ভরসা পরিচালক রাজ চক্রবর্তী। অন্যদিকে বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অর্জুন সিংয়ের ডান হাত বলে পরিচিত প্রয়াত মনীশ শুক্লর বাবা চন্দ্রমণি শুক্ল।

রাজনীতির ময়দানে প্রথম পা রেখেই বেশ প্রত্যয়ী ছিলেন রাজ চক্রবর্তী। নাগাড়ে সভা-সমিতি করে গেছেন। পথসভা থেকে শুরু করে জনসমাবেশ সবেতেই সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছেন।

আরও পড়ুন-বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপিই, বলছে বুথ ফেরত সমীক্ষা

কিন্তু ভোটে জেতার পর কতটুকু এই সেলুলয়েডের তারকাদের কাছে পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট সন্দিহান ছিলেন আমজনতা।

আর তাইতো বুথ ফেরত সমীক্ষা বলছে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান কারী বিদায়ী বিধায়ক শীলভদ্র দত্ত’র গড়ে হারতে পারেন রাজ।

আরও পড়ুন- বলিউডের মানবিক মুখ, ১০০ অক্সিজেন কনসেনট্রেটর দান করলেন অক্ষয়-টুইঙ্কেল জুটি!

সিএনএক্স-এর সমীক্ষা বলছে, ব্যারাকপুর বিধানসভা এলাকার রাজনীতির অন্যতম প্রধান চরিত্র, তথা সেখানকার বিদায়ী বিধায়ক শীলভদ্র দত্ত’র সঙ্গে এঁটে উঠতে পারবেন না পরিচালক। বুথ ফেরত সমীক্ষা বলছে দারুন লড়াই দিলেও বড় অংকের ব্যবধানে ব্যারাকপুর কেন্দ্র হাতছাড়া হতে চলেছে তৃণমূলের।

RELATED Articles