বন্যা পরিস্থিতিতে জলে নেমে মানুষদের উদ্ধার করছেন বিজেপি বিধায়ক, ভাইরাল হল ভিডিও

সাধারণত শোনা যায় যে রাজনৈতিক নেতারা মানুষের ভোটে আসন লাভ করলেও ভোটের পরে মানুষের সঙ্গে তারা শত যোজন দূরত্ব বজায় রাখেন। কিন্তু বেশ কিছু রাজনীতিক আছেন যারা এই মিথকে বারবার মিথ্যা প্রমাণিত করেছেন। সে রকমই একজন হলেন অসমের বিজেপি বিধায়ক মৃণাল সইকিয়া।‌ সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ‌ সেখানে দেখা যাচ্ছে বন্যায় কোমর জলে নেমে পড়েছেন বিধায়ক। সাধারণ মানুষকে উদ্ধার করতে বন্যার জলে নেমে পড়েছেন এই বিধায়ক। ‌

করোনা পরিস্থিতিতেও বিজেপি বিধায়কের এরকম আচরণ নেটিজেনদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমানে অসমে করোনার সঙ্গে সঙ্গে বন্যা পরিস্থিতিরও সৃষ্টি হয়েছে। অসমের ২৪টি জেলার ২,০১৫টি গ্রাম জলের তলায় তলিয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১৩ লক্ষ মানুষ।

https://twitter.com/MrinalS66742364/status/1282277537595314178

এই সময় নিজের এলাকাবাসীকে বাঁচাতে সাহায্যের হাত বাড়িয়েছেন মৃণাল। গৌহাটি থেকে ২৬৪ কিলোমিটার দূরে খুমটাইয়ের বিধায়ক মৃণাল সইকিয়া নেমে পড়েছেন কোমর জলে।

সেই ভিডিও তিনি টুইট করে লিখেছেন যে, “বন্যায় বিপর্যস্ত আমার কেন্দ্র। ‌ প্রত্যন্ত এলাকায় আটকে পড়া মানুষকে উদ্ধার কার্যে নেমেছি আমরা।” এছাড়াও বন্যা পীড়িত মানুষদের জন্য খাবার দেওয়ার ব্যবস্থা করেছেন এই বিধায়ক। তাঁর অনুগামীরা শুরু করেছেন মোবাইল কিচেন।

https://twitter.com/MrinalS66742364/status/1282220963669524484

এই বিজেপি বিধায়কের নাম আগেও লোকমুখে শোনা গিয়েছিল। লকডাউনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নিয়েছিলেন মৃণাল। কোয়ারেন্টাইন সেন্টার থেকে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছানোর জন্য সবরকম সাহায্য করেছিলেন এই বিধায়ক।

https://twitter.com/MrinalS66742364/status/1282538142348619777

বিজেপি বিধায়কের কথায়, “সমস্যা দেখলেই আমি ঠিক থাকতে পারিনা, মানুষ কষ্টে থাকলেই আমি তাদের সাহায্য করতে ঝাঁপিয়ে পড়ি। ‌আমি সামনে থেকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি এবং আমাকে দেখে বাকিরা অনুপ্রাণিত হয়ে এগিয়ে আসে।”

RELATED Articles

Leave a Comment