আজ অর্থাৎ রবিবার দুপুর পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩০১ জন। সক্রিয় আক্রান্তের ২৮০৪৭ জন। ভালো হয়েছেন ১০,৬৩২ জন। তবে এর মধ্যে বিগত ৪ দিনের পরিসংখ্যান দেখলে চোখ কপালে উঠবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, গত ৪ দিনে দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১০,০০০ বেশি মানুষ। প্রতি ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১১০ জন মানুষ। পাশাপাশি গত এক দিনে প্রতি ১ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ জন সংক্রমিত মানুষের।
এখনও পর্যন্ত আক্রান্তের বিচারে মহারাষ্ট্র শীর্ষে। এখনও পর্যন্ত ১২,০০০ করোনা রোগীর সন্ধান পাওয়া গিয়েছে সেখানে। দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট। প্রধানমন্ত্রীর রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫০৫৪ জন। মৃত্যু হয়েছে ২৬২ জনের। সুস্থ হয়েছেন ৮৯৬ জন।
দিল্লিতে এখনও পর্যন্ত ৪১১২ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৬৪ জনের। ১২৫৬ জন সুস্থ হয়েছেন।
তামিলনাড়ুতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৭৫৭। সুস্থ হয়েছে ১৩৪১ জন। মৃত্যু হয়েছে ২৯ জন। রাজস্থানে ২৭৭০ করোনা রোগী ধরা পড়েছে। এর মধ্যে ৬৫ জনের মৃত্যু হয়েছে। ১১২১ জন সুস্থ হয়েছেন। মধ্যপ্রদেশে মৃতের সংখ্যা ১৫১, আক্রান্ত ২৮৪৬ এবং সুস্থ হয়েছেন ৬২৪ জন।





