করোনা সংক্রমণ রুখতে জমায়েতের স্থান ছাড়া এটিএম ও কিছুদিনের জন্য লক-ডাউন হতে পারে

করোনার সংক্রমণ রুখতে দেশের প্রধানমন্ত্রী রবিবার দেশ জুড়ে ‘জনতা কার্ফু’র ডাক দিয়েছেন। কিন্তু করোনার প্রকোপ যে ভাবে দেশে ছড়িয়ে পড়ছে এবং মারাত্মক আকার নিচ্ছে তাতে আগামী এক দেড় সপ্তাহের মধ্যেই দেশের একটা বড় অংশ লক ডাউনের আওতায় চলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।তার জেরে শুধু যে গণপরিবহণ বা বাজারহাট বন্ধ হবে তাই নয়, বন্ধ হয়ে যেতে পারে এটিএম পরিষেবাও। কারণ এটিএম মেশিনে সবাইকে হাতের ব্যবহার করতে হয় এবং সেই থেকেও সংক্রমণ ছড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তাই সাবধানতা অবলম্বন করতে কেন্দ্র সরকার দেশ জুড়ে বা নির্দিষ্ট কোনও এলাকায় এটিএম পরিষেবা বন্ধ করতে পারে বলে সাউথ ব্লক সুত্রে জানা গিয়েছে।

জানা গিয়েছে, কেন্দ্র সরকারের কাছে ইতিমধ্যেই অভিযোগ গিয়েছে যে এটিএমের মাধ্যমে করোনার ভাইরাস এক শরীর থেকে অন্যের শরীরে ছড়িয়ে পড়তে পারে। সেই কারনে কোথাও কোথাও লক ডাউন ঘোষিত হলে সেখানকার এটিএমগুলিও বন্ধ করে দেওয়া হতে পারে। প্রধানমন্ত্রী নিজে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মতামত প্রকাশ করেননি তবে বিষয়টি নিয়ে চিন্তাধীন, প্রয়োজন হলে রবিবার ‘জনতা কার্ফুর’ মাধ্যমেই সরকার পরীক্ষা করে নেবেন যে দেশে এটিএম পরিষেবা কিছু দিনের জন্য বন্ধ করলে মানুষের কতটা অসুবিধা হতে পারে।

RELATED Articles

Leave a Comment