‘চন্দ্রযানে চাপলে আরও কম খরচ পড়ত’, ৬২ টাকার অটো বুক করে ভাড়া হল ৭.৬৬ কোটি টাকা, বিল দেখে চক্ষু চড়কগাছ যাত্রীর

রোজ যাতায়াতের জন্য অটো (Auto Rickshaw) ব্যবহার করেন? অটোর ভাড়াও নিশ্চয়ই জানা। কিন্তু অবাক ঘটনা, ৬২ টাকার অটো (Auto Rickshaw) বুক করেছিলেন এক ব্যক্তি। ৬২ টাকার বদলে তার কাছে বিল এল ৭.৬৬ কোটি টাকা। বিড়ি রেখে মাথা ঘোরার মত অবস্থা ব্যক্তির। অটো থেকে নামার আগেই এই বিল দেখে যাত্রীর অদ্ভুত প্রতিক্রিয়া। তিনি বলেন, “চন্দ্রযানে চেপে এলেও হয়তো এর থেকে কম খরচ পড়ত!”

এই ঘটনা ঘটেছে নয়ডার বাসিন্দা দীপক তেঙ্গুয়ার সাথে। ‌নয়ডাবাসী ওই যুবক অফিস যাওয়ার জন্য রোজ উবের অ্যাপ থেকে অটো বুক করেন। সেদিনও এই ঘটনার কোন পরিবর্তন হয়নি। অফিস যাওয়ার জন্য দীপক অটো (Auto Rickshaw) বুক করলে তার ভাড়া দেখিয়েছিল ৬২ টাকা। ‌ গন্তব্যে পৌঁছানোর পর দীপক পেমেন্ট করার প্রক্রিয়া শুরু করেন। বিল দেখে মাথায় হাত ব্যক্তির। ৬২ টাকা নয় তাকে ভাড়া দিতে হবে ৭.৬৬ কোটি টাকা। উবের অ্যাপে তার ভাড়া দেখাচ্ছিলো এটাই। ট্রিপ শেষের আগেই কোটি টাকার বিল দেখে হকচকিয়ে যান যুবক।

উবেরের এই আচরণ তিনি এক্স হ্যান্ডেলে বিস্তারিত পোস্ট করেন। উবেরের এই বিল দেখে হাসির রোল নেটপাড়ায়। আবার কেউ কেউ ভীষণ রেগে যান‌ উবেরের এই ঘটনায়। সোশ্যাল মিডিয়ায় প্রকাশের পরই পোস্টটি রীতিমতো ভাইরাল হয়ে যায়। পোস্টটি ভাইরাল হওয়ার পর উবের কর্তৃপক্ষের তরফে ক্ষমা চাওয়া হয়েছে ওই ব্যক্তির কাছে। এই বিষয়টি খতিয়ে দেখার কথাও জানানো হয়েছে।

দীপক ও তাঁর বন্ধু আশীষ মিশ্র এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন। সেই ভিডিওটিতে দীপককে উবেরের পাঠানো বিল নিয়ে আলোচনা করতে দেখা যায় তার বন্ধুর সাথে। ভিডিওতে দুই বন্ধুর কথোপকথন দেখা যায়। ভিডিওতে আশীষ দীপককে বলেন, “কত টাকা বিল (Auto Rickshaw) এসেছে, তা দেখাতে। দীপক তাঁর মোবাইল খুলে দেখান, ৭ কোটি ৬৬ লক্ষ ৮৩ হাজার ৭৬২ টাকা বিল পাঠানো হয়েছে। এর মধ্যে ওয়েটিং চার্জ বাবদ ৫ কোটি ৯৯ লক্ষ ৯ হাজার ১৮৯ টাকা এবং প্রোমোশন কস্ট বাবদ ৭৫ টাকা নেওয়া হয়েছে।”

তবে দীপকের তরফে জানানো হয়, উবেরের অটো (Auto Rickshaw) চালক যিনি এসেছিলেন, দীপককে অফিস পৌঁছাতে, তাকে ১ মিনিটও অপেক্ষা করতে হয়নি। দীপক নামের ওই যুবক বলেন, “জীবনে কখনও একসঙ্গে এতগুলি শূন্য একসঙ্গে গোনেননি।”

https://twitter.com/ktakshish/status/1773607821218611456?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1773611791630639579%7Ctwgr%5E31991b26d402ce9657548f23c717f4ac45f277d0%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Ftv9bangla.com%2Findia%2Fuber-ride-costs-higher-than-chandrayaan-noida-man-books-uber-auto-for-62-rs-gets-bill-of-7-crore-66-lakhs-1049346.html

দীপকের বক্তব্যের পরই আশীষ মিশ্র তাঁর বন্ধু বলেন, “তুমি চন্দ্রযান বুক করলেও হয়তো এত টাকা খরচ হত না।” আশীষ মজা করে এক্স হ্যান্ডেলে লেখেন, “আজ সকালে উবার ইন্ডিয়া দীপককে এত বড়লোক করে দিল যে ওঁ উবারের ফ্রাঞ্চাইজি নেওয়ার কথা ভাবছে। এটা ভাল বিষয় যে ট্রিপ এখনও ক্যানসেল হয়নি। ৬২ টাকার অটো(Auto Rickshaw) বুক করে নিমেষে কোটিপতি দেনাগ্রস্ত হয়ে গেল।”

RELATED Articles