নানান বিতর্ক, সতর্কতার পরও যে তিনি নিজের মেজাজ নিয়েই রয়েছেন, তা তাঁর নানান মন্তব্যেই বেশ স্পষ্ট। কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃপরিচয় নিয়ে মন্তব্য করে শোকজ হয়েছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও বিতর্কিত মন্তব্য করার পথ থেকে সরছেন না বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার ফের একবার এক বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি প্রার্থী।
এর আগে মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তবে এবার আর তাঁকে সেই কেন্দ্র থেকে টিকিট দেয় নি বিজেপি। এবার তিনি লড়ছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে। কিন্তু কেন্দ্র বদল হলেও বিশেষ চিন্তিত নন তিনি। নিজের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এর আগে সেই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদকে তো নানান বাক্যবাণে শানিয়েছেন তিনি। এবার তাঁর নিশানায় সিপিএমও।
কী বললেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)?
আজ, সোমবার বর্ধমানের পলাশডিহায় ‘চায়ে পে চর্চা’য় যোগ দেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকেই আক্রমণ শানান সিপিএমকে। বলেন, “হিংসা-লুটের রাজনীতি যারা করেছে সেই সিপিএম আজ ভিটেছাড়া হয়ে গেছে। সকালে একজনের বাড়িতে গিয়ে বলছে আসুন না জোট করি, আবার বিকেলে অন্য কারোর বাড়িতে যাচ্ছে। ভিখারির সঙ্গে কেউ হাত মেলায় না। ভিখারির সঙ্গে কেউ আত্মীয়তা করে না”।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্র থেকে যে তিনিই জিতবেন, তা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দিলীপ (Dilip Ghosh)। তাঁর কথায়, “যখন এরাজ্যে বিজেপির কোনও জনপ্রতিনিধি ছিল না, তখন থেকে আমি রাজনীতি করি। কেউ আমায় চিনত না। সেই রাজত্ব করতে এসেছি। যারা এখন চিংড়ি মাছের মতো লাফাচ্ছে তাঁদের জবাব দেব। দিলীপ ঘোষ থাকলে খোলা ময়দান পাবেন না”।
দিলীপের (Dilip Ghosh) এহেন মন্তব্যের পাল্টা দিয়ে স্থানীয় সিপিএম নেতৃত্ব অবশ্য বলছে, বাংলা কে জিতবে, তা ভোটের ফলাফলের দিনই প্রমাণিত হবে। ভোটাররাই দিলীপ ঘোষের এমন বড় বড় ডায়লগের জবাব দেবেন বলে দাবী সিপিএমের।
বলে রাখি, নানান সময় নিজের নানান মন্তব্যের কারণে বিতর্কে জড়ান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ভতেরাগে শোকজ হয়েছেন তিনি। সেই শোকজের জবাব দিলেও তাতে সন্তুষ্ট নয় নির্বাচন কমিশন। ফলে তাঁকে নিজের মন্তব্যের উপর নিয়ন্ত্রণ করার সতর্কবার্তা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও দিলীপ ঘোষ এমন নানান মন্তব্য করে চলেছেন, যা তাঁর দলকে বেশ অস্বস্তিতে ফেলছে ভোটের মুখে।





