এই স্বাধীনতা দিবসে বীরচক্র সম্মানে ভূষিত হতে চলেছেন অভিনন্দন বর্তমান। পাকিস্তানের এফ ১৬ যুদ্ধবিমান ধ্বংস করায় এই বীরত্বের পুরস্কার পাচ্ছেন তিনি। স্বাধীনতা দিবসের তিনি অভিনন্দন বর্তমানকে ভূষিত করা হবে এই সম্মানে।
যুদ্ধকালীন পরিস্থিতিতে বীরত্বের পরিচয় দেওয়াতে এটি পাওয়া দেশের তৃতীয় সর্বোচ্চ সম্মান৷ বালাকোটে ভারত এয়ারাস্ট্রাইকের পরেই ভারতের আকাশ সীমানায় প্রবেশের চেষ্টা চালায় দুই পাক এফ ১৬ বিমান৷ তাদের মধ্যে একটি এফ ১৬ বিমানকে ধ্বংস করে অভিনন্দন বর্তমানের মিগ বিমান৷ সঙ্গে তাঁর বিমানটিও পাকিস্তানে ভেঙে পড়ায় তিনি আটক হন পাক রেঞ্জার্সদের হাতে৷
কিন্তু পাকিস্তানে বন্দী থাকাকালীনও তিনি দৃঢ় ব্যক্তিতের পরিচয় দেন৷ শেষে আন্তর্জাতিক চাপে পরে তাকে মুক্তি দেয় পাকিস্তান। এতসবের মধ্যেও অভিনন্দন বর্তমান তাঁর দৃঢ় ব্যক্তিত্ব বজায় রাখার দরুণই তাকে বীরচক্র সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নেয় ভারতীয় সরকার। এছাড়াও এই স্বাধীনতা দিবসে কীর্তি চক্রে ভূষিত হতে চলেছেন জওয়ান প্রকাশ যাদব এবং ডেপুটি কম্যান্ডার হর্ষপাল সিং। কীর্তিচক্র হলো শান্তির সময় বীরত্বের পরিচয় দিয়ে পাওয়া দ্বিতীয় সর্বোচ্চ সম্মান৷ ২০১৮ সাল এর নভেম্বর মাসে কুলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণে শহিদ হন এই দুই জওয়ান৷





