পের ভাঙন শাসকদলে। আজ শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে৷ এদিন বিজেপি সদর দফতরে পৌঁছে বিজপিতে যোগ দেন তাঁরা৷ স্বয়ং মুকুল রায়ও এদিন উপস্থিত ছিলেন বিজেপির সদর দফতরে, সেখানে শোভনকে উত্তরীয় পরিয়ে দেন মুকুল রায়-ই।
এছাড়াও এদিন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিজেপি সদর দফতরে দেখা গেলো দেবশ্রী রায়কেও।আর সেখান থেকেই শুরু জল্পনা। তবে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে দেবশ্রী রায়?
দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির তৃণমূল বিধায়ক দেবশ্রী রায়৷ দেবশ্রী রায় বিজেপিতে যোগ দিলে রায়দিঘিও শাসকদলের হাতের বাইরে চলে যাবে৷ এই প্রসঙ্গে বিজেপি নেতা সায়ন্তন বসুর মন্তব্য যে, আগামী ৬ মাসের মধ্যেই তৃণমূল কংগ্রেসের সবকটি ইট খসে পরবে।






