বন্যার জলে মায়ের থেকে আলাদা হয়ে এখন কাজিরাঙ্গায় বনদপ্তরের তত্ত্বাবধানে ছোট্ট শাবক

একাকী বন্যার সাথে লড়ে চলেছে উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য আসাম। বন্যার জলে জলমগ্ন হয়েছে জনবসতি থেকে রাস্তা, পথঘাট। বন্যার কবলে পড়ে আসামের ৩৩ টি জেলায় এখনো অবধি প্রাণ হারিয়েছেন ৭১ জন। কেবল শুধু মনুষ্য জীবনই নয় বিঘ্নিত হয়েছে বন্য জীবনও। বন্যার জলে ভেসেছে কাজিরাঙা অভয়ারণ্যও। কমপক্ষে ৭৬টি পশুপাখির মৃত্যুও হয়েছে।

বন্যার জলে মায়ের থেকে আলাদা হয়ে এখন কাজিরাঙ্গায় বনদপ্তরের তত্ত্বাবধানে ছোট্ট শাবক

শুধু মৃত্যুই নয় বন্যার জেরে মায়ের থেকে আলাদা হয়েছে এক গন্ডার শাবকও। সেই ছবিই এখন দিনভর নেট দুনিয়ায় ঘুরছে৷ ইতিমধ্যেই ওই শাবকটির ভিডিও বিদ্যুৎ গতিতে মানুষের ঘরে ঘরে পৌঁছেছে৷ তবে ভালো কথা এটাই যে, মায়ের থেকে আলাদা হলেও কোনো বিপদে পড়েনি ওই গন্ডার শাবক। বনকর্মীদের তৎপরতায় ওই শাবকটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

গত মঙ্গলবারই কাজিরাঙা আগরতলি রেঞ্জে ওই মাদি গন্ডার শাবকটি মায়ের থেকে পৃথক হয়ে যায়৷ শাবকটির মায়ের খোঁজ না পাওয়ায় সেটিকে আপাতত সিডব্লিউসি-র রেসকিউ সেন্টারে রাখা হয়েছে৷ বৃহস্পতিবার কাজিরাঙা কর্তৃপক্ষের তরফে ট্যুইটবার্তায় জানানো হয়, উদ্ধার হওয়া ওই গন্ডার শাবকটি এখন সুস্থ আছে৷

RELATED Articles

Leave a Comment