ভারতের প্রথম প্রধানমন্ত্রী কিন্তু জহরলাল নেহেরু নন, এই ব্যক্তিই ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী!

আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয়েছে ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তবে আমরা সকলেই একবাক্যে বলব জহরলাল নেহেরু। ছোট থেকে ইতিহাসের পাতায় লেখা রয়েছে জহরলাল নেহেরুর নাম। কিন্তু এখন যদি আপনাকে বলা হয় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ছিলেন না, ছিলেন অন্য এক ব্যক্তি তাহলে কি আপনি মানবেন?

আপনি না মানতে চাইলেও বাস্তবটা বদলাবে না। ভারতের প্রথম প্রধানমন্ত্রী যদি বলা হয় তাহলে সেই হিসেবে নাম উঠে আসবে বরকতউল্লাহ খানের। তিনি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী প্রথম কিন্তু এই সরকার গঠিত হয়েছিল ভারতের স্বাধীনতার অনেক আগে। আসুন জানা যাক ভারতের এক অনন্য ইতিহাসের কথা।

গদর পার্টি, নামটা আমাদের সকলেরই বেশ পরিচিত কারণ ইতিহাসে ভারতের স্বাধীনতা সংগ্রামের কথা পড়তে গেলেই এই নামটা উঠে আসবেই আসবে। গদর পার্টি ১৯১৫ সালে ভারতের জন্য একটি সরকার গঠন করেছিল বিদেশি সাহায্য নিয়ে। এই সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন বরকতউল্লাহ খান এবং রাষ্ট্রপতি হয়েছিলেন রাজা মহেন্দ্র প্রতাপ। এছাড়াও ভারতীয় গৃহ মন্ত্রী হয়েছিলেন উবেদ আল সিন্ধি, যুদ্ধমন্ত্রী হয়েছিলেন মৌলবি বশীর এবং বিদেশ মন্ত্রী হয়েছিলেন চম্পক করণ পিল্লাই।

কীভাবে তৈরি হলো এই সরকার? ১৩ই মার্চ ১৯১৩ সালে গদর পার্টি স্থাপিত হয়। তারপর একশ কুড়িজন ভারতীয়কে নিয়ে একটি বিশাল সম্মেলনের আয়োজন করা হয়। সেই সময় ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সূচনা হয়েছে এবং তার মধ্যেই গদর পার্টির জনপ্রিয়তা হু হু করে বাড়তে শুরু করলো। ভারতে ব্রিটিশ সরকারকে ধংস করা এবং একটি ধর্মনিরপেক্ষ সরকার গঠন করাই ছিল এই গদর পার্টির উদ্দেশ্য।

ভারতের বাইরেও এই পার্টির জনপ্রিয়তা বাড়তে শুরু করলো। সেই সময় এই পার্টির সংস্থাপক মৌলানা বরকতউল্লাহ গদর প্রকাশন একটি পত্রিকা প্রকাশ করা শুরু করলেন। সেখানে ইংরেজদের বিরুদ্ধে তাঁর ক্ষুরধার লেখা তাঁকে মানুষের মধ্যে তীব্র জনপ্রিয় করে তুলল। দেড় বছর ধরে ইংরেজ সরকারের বিরুদ্ধে বিভিন্ন জ্বালাময়ী লেখা লিখে তিনি সাধারণ মানুষের মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা বাড়িয়ে দিয়েছিলেন। এরপর ইংরেজ সরকার যখন দেখল যে সমস্যা বাড়ছে তখন পত্রিকা কে নিষিদ্ধ করে দিল। যদিও গদর পার্টির বিরুদ্ধে সেরকম ব্যবস্থা তারা তখনও গ্রহণ করেনি।

এরপর বরকতউল্লাহ এবং রাজা মহেন্দ্র প্রতাপ এর উৎসাহে প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সৈনিকরা ইংরেজদের হয়ে লড়াই করতে চাইলেন না। তখন ইংরেজ সরকার পড়ল ফাঁপরে। এরপর বরকতুল্লাহ এবং রাজা মহেন্দ্র প্রতাপ ব্রিটিশ সরকারের কাছ থেকে লোহা নেওয়ার উদ্দেশ্যে তুর্কমেনিস্তান, বাগদাদ এবং আফগানিস্তান সফরে গেলেন। কাবুলে এই দুই নেতাকে ব্রিটিশ সৈন্যরা নজরবন্দি করে ফেলল। কিন্তু অন্যদিকে তাদের বাঁচানোর জন্য এগিয়ে এলো আফগানিস্তানের সাধারণ জনতা এবং জার্মানি সরকার। তখন ইংরেজ সরকার তাদেরকে মুক্তি দিতে বাধ্য হল।

এরপরেই ১৯১৫ সালে বরকতউল্লাহ এবং মহেন্দ্র প্রতাপ ঠিক করেন যে একটি অস্থায়ী সরকার গঠন না করলে ইংরেজ সরকারকে দেশ থেকে সরানো যাবে না। যেমন ভাবা তেমন কাজ। তৈরি হলো ভারতের প্রথম সরকার। প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন বরকতউল্লাহ এবং রাষ্ট্রপতি হলেন রাজা মহেন্দ্র প্রতাপ।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles