বেতন বাকি তবুও প্রাণভয়ে দিল্লি ছাড়ছেন বাঙালি শ্রমিকরা।

প্রাণভয়ে রাজধানী ছেড়ে বাড়ির উদ্দেশে পাড়ি দিচ্ছেন বাংলার শ্রমিকরা। বেতন বাকি, আর পকেটও ফাঁকা। কিন্তু ওসব নিয়ে ভাবার সময় নষ্ট করার মত সময় নেই। প্রাণ বাঁচাতে অশান্ত কর্দমপুরীতে মালদহ থেকে কাজে যাওয়া শ্রমিকদের ঘরে ফেরার লাইন। বুধবার প্রধানমন্ত্রী শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন। তা সত্ত্বেও থামছে না হিংসা। রাতেও কয়েকটি জায়গা থেকে অশান্তির খবর এসেছে। এখনও পর্যন্ত হিংসায় মৃতের সংখ্যা ২৭। আহতের সংখ্যা ছাড়িয়েছে প্রায় ২০০।

উত্তর পূর্ব দিল্লির অলিতে গলিতে এখন পোড়া বারুদের গন্ধ। আগুন-গুলি, আর পাথর বৃষ্টির লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা এলাকা। এখনও জারি রয়েছে ১৪৪ ধারা, কারফিউ। তাই এখানে আর এক মুহূর্ত কাটাতে চাইছেন না বাংলার শ্রমিকরা।

বুধবার সকালে টুইটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তা দেন, শান্তি ও সম্প্রীতি দেশের মূল ভিত্তি। দিল্লির ভাই ও বোনেদের শান্তি ও সৌভ্রাতৃত্ব বজায় রাখার আবেদন করেছেন তিনি।তিনি বলেন, ”দিল্লিতে শান্তি ও স্থিতাবস্থা ফিরিয়ে আনাই এখন সবার আগে গুরুত্বপূর্ণ।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment