আজ বাড়ি ফিরতে চলেছে পুলকার দুর্ঘটনায় জখম শিশু দিব্যাংশ।

হুগলির পোলবা দুর্ঘটনায় গুরুতরভাবে আহত পড়ুয়া দিব্যাংশ ভকতকে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে ছুটি দেওয়া হতে পারে। গত ১৪ ফেব্রুয়ারি থেকে কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলছে তার।

প্রসঙ্গত উল্লেখ্য গত ১৪ ফেব্রুয়ারি হুগলির পোলবায় পুলকার দুর্ঘটনায় আহত পড়ুয়াদের মধ্যে গুরুতর আহত হয়েছিল দিব্যাংশ ভকত এবং ঋষভ সিং। ওইদিন ইমামবাড়া হাসপাতাল থেকে গ্রিন করিডর করে তাদের আনা হয়েছিল এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারে। নয়নজলিতে পুলকারটি পড়ে যাওয়ায় শিশু দুটির ফুসফুসে জল-কাদা ঢুকে গিয়েছিল। দীর্ঘ লড়াই শেষে ২১ ফেব্রুয়ারি, শুক্রবার ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় ঋষভের। অন্যদিকে, দিব্যাংশ ভকতের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছিল। তবে, তখনও পর্যন্ত তার সংকট কাটেনি বলে জানিয়েছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। কারণ, যে কোনও সময় তার ফুসফুসে সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কায় ছিল ডাক্তাররা।

বুধবার দিব্যাংশের বাবা গোপীনাথ ভকত জানান যে, “দিব্যাংশ এখন অনেক ভালো আছে। আজ, বৃহস্পতিবার অ্যান্টিবায়োটিকের কোর্স শেষ হচ্ছে। আজই হয়ত ওকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।”

এসএসকেএম হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল রঘুনাথ মিশ্র বলেন, ”ওই শিশু এখন ভালো আছে। বৃহস্পতিবার সকালে চিকিৎসকরা তাকে দেখে সিদ্ধান্ত নেবেন হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে কি না।”

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - info@khabor24x7dotcom.wpcomstaging.com

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment