হাইকমান্ডের কাছে হাল্কা ধমক খেলেন দিলীপ! ‘একলা চলো রে’ নীতি নয় ‘সবাইকে সঙ্গে নিয়ে চলুন’

তিনিই বঙ্গ বিজেপির মাথা। কিন্তু নিজের বিতর্কিত মন্তব্যের চক্করে দলের মধ্যেই নিজের বিরুদ্ধে ক্ষোভের কারণ হয়ে উঠেছেন তিনি। গোষ্ঠীদ্বন্দ্ব, একনায়কতন্ত্র বা স্বজনপোষণের কথা যতই তিনি মুখে অস্বীকার করুন, কিন্তু তাঁর বিরুদ্ধে দিল্লিতে হাইকমান্ডের কাছে একাধিক অভিযোগ জমা পড়েছে। আর যার জেরেই তাঁকে দিল্লিতে তলব করা হয়। আর তাই এবার রাজ্যে ক্ষমতা দখলের আগে দিলীপ ঘোষকে বিতর্কিত মন্তব্য করায় তাঁকে সংযত হওয়ার নির্দেশ দিলেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

সূত্রের খবর, বাংলায় তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে সঙ্গে নিয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর একলা চলো নীতিতে অন্যরা রুষ্ট হতে পারে বলে সংযত হতে বলা হয়েছে।

আরও জানা গিয়েছে যে, রবিবার দিল্লিতে নাড্ডার সঙ্গে বাংলায় সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয় দিলীপ ঘোষের। কথায় কথায় দলের মধ্যে অন্তর্কলহের বিষয়টিও উঠে আসে। মন্তব্যে আরও সংযত হওয়ার বার্তা দেওয়া হয়েছে হাইকমান্ডের তরফে। তবে গেরুয়া শিবিরের অনেকেই মনে করছেন, দিলীপের মন্তব্য দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করার পরিবর্তে দলের অন্দরে ফাটল ধরাচ্ছে বেশি। তা নিয়ে দলের অন্দরে মনোমালিন্যও রয়েছে। তাই বাধ্য হয়ে বিষয়টিতে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় নেতৃত্ব। আর সে কারণেই জেপি নাড্ডার তলবে দিল্লি পাড়ি দেন দিলীপ ঘোষ।

RELATED Articles

Leave a Comment