“আমার সময় ফুরিয়ে আসছে”, হঠাৎ কেন এমন টুইট করলেন কঙ্গনা রানাওয়াত?

সুশান্ত সিং রাজপুত-এর অস্বাভাবিক মৃত্যুর পর থেকেই সরব হয়েছেন কঙ্গনা রানাওয়াত। তাঁর দাবি বলিউডের তীব্র স্বজনপোষণের জন্যেই মারা গিয়েছেন সুশান্ত সিং রাজপুত। এবার সেই টুইটারে আরেকবার বিস্ফোরণ ঘটালেন কঙ্গনা। তিনি এমন কিছুর ইঙ্গিত দিলেন যা আলোড়ন ফেলেছে তার ভক্ত মহলে।

সুশান্তের মৃত্যুর পর থেকেই বলিউডের বিভিন্ন অন্ধকার দিক নিয়ে সরব হয়েছেন এই অভিনেত্রী। কখনও মহেশ ভাটের বিরুদ্ধে ক্ষোভ উগরাচ্ছেন আবার কখনও বা করণ জোহরকে কটাক্ষ করে কবিতা লিখছেন কঙ্গনা।

এবার তার নিজের টুইটার হ্যান্ডেল ডিলিট করে দেওয়া হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে টুইট করলেন অভিনেত্রী। যেকোনো মুহূর্তে তার টুইটার হ্যান্ডেল সাসপেন্ড করে দেওয়া হতে পারে এবং মুভি মাফিয়াদের অনুপ্রেরণাতেই যে এই কাজ করতে পারে তার উল্লেখ করেছেন কঙ্গনা।

https://twitter.com/KanganaTeam/status/1295202939871440898?s=20

কারণ হিসেবে কুইন অভিনেত্রী বলেছেন, আসলে তিনি কারোর কারোর মুখোশ টেনে খুলে দিতে চান সেই ভয় থেকেই তাকে টুইটার থেকে চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। তবে এই টুইটে নির্দিষ্ট করে কারোর নাম উল্লেখ করেননি অভিনেত্রী কিন্তু এই টুইট করতেই তা ভাইরাল হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

RELATED Articles

Leave a Comment