বাংলায় পুজোর আগে চালু হোক লোকাল ট্রেন পরিষেবা! রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি বিজেপি সাংসদের

লকডাউন উত্তরোত্তর দেশে খুলে গিয়েছে আবশ্যক সবকিছুই। রেস্তোরাঁ, জিম, পার্ক, সিনেমা হল। বাস, অটো তো বহুদিন ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ ধরেই সচল। সম্প্রতি শহরে ছুটছে মেট্রোও। করোনা পরিস্থিতিতে আনলক ৫–এ দেশ প্রায় সচল হলেও দেশের চার রাজ্যে স্তব্ধ লোকাল ট্রেন পরিষেবা। আর এবার ট্রেন চালানোর দাবিতে সরব হয়ে উঠেছে সাধারণ যাত্রীরা। লিলুয়া, চুঁচুড়া বাংলার একাধিক শহরে অতিষ্ঠ নিত্যযাত্রীরা ট্রেন চালানোর জন্য প্রতিবাদ করছেন।

সেই সঙ্গে স্পেশাল ট্রেনে চড়ার দাবিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্টেশনে রেল অবরোধ করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) পর এবার বাংলার আমজনতার দুর্দশার কথা জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে (Piyush Goyel) চিঠি দিলেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। সেই সঙ্গে রেলমন্ত্রীর কাছে কলকাতা ও তার আশপাশে দুর্গাপুজোর আগেই লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবিও জানালেন তিনি।

বাংলায় পুজোর আগে চালু হোক লোকাল ট্রেন পরিষেবা! রেলমন্ত্রী পীযূষ গোয়েলকে চিঠি বিজেপি সাংসদের

প্রসঙ্গত উল্লেখযোগ্য আগামী ১৫ই অক্টোবর থেকে মুম্বইয়ের শহরতলিতে পুরোদমে পরিষেবা চালু করতে চলেছে রেল মন্ত্রণালয়। সাংসদ সেই কথা উল্লেখ করে রেলমন্ত্রীর কাছে অক্টোবরের শেষের দিকে, তবে দুর্গাপুজোর আগে কলকাতা ও তার আশপাশে লোকল ট্রেন পরিষেবা চালু করার আর্জি জানান। একইসঙ্গে তিনি চিঠিতে লিখেছেন, ‘আপনার কাছে আবেদন, যত দ্রুত সম্ভব পশ্চিমবঙ্গে পুরোদমে লোকাল ট্রেন চালানোর জন্য যা যা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। অবশ্যই সে ক্ষেত্রে মাস্ক পরা বা সামাজিক দূরত্ব বজায় রাখার মতো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সাধারণ যাত্রীদের।’‌

আর আজ রেলমন্ত্রীকে পাঠানো সেই চিঠিতে সাংসদ স্বপন দাশগুপ্ত লিখেছেন, ‘‌মার্চে লকডাউনের শুরু থেকে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন, বিশেষ করে যেই ট্রেনগুলি শহরতলি ও জেলাগুলির সঙ্গে কলকাতার যোগাযোগ স্থাপন করে, তা বন্ধ হয়ে রয়েছে। জীবন ও জীবিকার প্রয়োজনে বাংলার বেশিরভাগ মানুষের ভরসা এই লোকাল ট্রেন। এতদিন ধরে যা বন্ধ থাকায় পেটে টান ধরেছে সাধারণ মানুষের। কষ্টে রয়েছেন তাঁরা। তাঁদের অধিকাংশকেই অতিরিক্ত খরচ করে এই করোনা পরিস্থিতিতে ভিড় বাসে যাতায়াত করতে হচ্ছে।’‌

RELATED Articles