আর ক্ষমতায় আসবে না তৃণমূল, জানালেন বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত

করোনা মোকাবিলায় ব্যর্থ রাজ্য সরকার একথা বারবার বলে আসছেন মুকুল রায়, দিলীপ ঘোষের মত বিজেপি নেতারা। এবার তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ ডঃ স্বপন দাশগুপ্ত।

কী বললেন তিনি ?

কোভিড-১৯ এবং পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ নিয়ে আসোসিয়েশন ফর ডেভেলপমেন্ট অফ বেঙ্গলের আলোচনায় তাঁর মূল বক্তব্য, ‘বর্তমান পরিস্থিতিতে রাজ্যে তৃণমূল আর কোনোভাবেই ঘুরে দাঁড়াতে পারবে না। একদিকে রেশন দুর্নীতি ও অন্যদিকে করোনার মৃতের তথ্য গোপন করা এগুলো মানুষ মেনে নেবে না।‘ যা বিজেপিকে এই রাজ্যে উঠে দাঁড়াবার জন্য বড় সুযোগ করে দিয়েছে। তাঁর কথায়, ‘এটা বিজেপি কর্মীদের কাছে একটা দারুন সুযোগ। নিজেদের প্রমাণ করবার এমন সুযোগ আর সহজে আসবে না।’ একই সঙ্গে তাঁর বার্তা, ‘তবে মানুষ কী ধরনের বিকল্প চাইছেন, সেটাও আমাদের ভেবে দেখতে হবে।’

মমতার বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেছেন, ‘আসলে এই পরিস্থিতিতে বিরোধীদের কোণঠাসা করে নিজে সমস্ত কৃতিত্ব নিতে গিয়ে নিজেই মমতা বন্দ্যোপাধ্যায় কোণঠাসা হয়ে গেছেন। কোভিড মোকাবিলায় রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ। উনি আসলে এই বিষয়টাকেও সাইক্লোন বা বন্যা বিপর্যয় পরিস্থিতির মতো ভেবেছিলেন।’ নিজের দল বিজেপির জন্য তাঁর টোটকা, ‘আমাদের শুধু আন্দোলন করলেই চলবে না। কৃষি থেকে শিল্প সমস্ত ক্ষেত্রেই মানুষকে কী বিকল্প দেওয়া যেতে পারে তা নিয়ে ভাবতে হবে। এবং এই ভাবনা মানুষের মনে তুলে ধরতে হবে।’

RELATED Articles

Leave a Comment