BJP MP Wants Five Districts of Bengal to be included in Union Territory: ক্রমাগত অনুপ্রবেশের কারণে বাংলায় জনবিন্যাস বদলাচ্ছে। হিন্দুদের অস্তিত্বই সঙ্কটে বাংলায়। সেই কারণেই বাংলার ৫ জেল নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের দাবী উঠল লোকসভায় (BJP MP Wants Five Districts of Bengal to be included in Union Territory)। মালদহ ও মুর্শিদাবাদে অনুপ্রবেশ ঠেকাতেই এমনটা করা উচিত বলে দাবী বিজেপি সাংসদের। আর এই দাবীর পরই শুরু হয়ে গিয়েছে হইচই।
গতকাল, বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেছিলেন, “উন্নয়নের স্বার্থে উত্তরবঙ্গের আট জেলাকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করার দাবী করেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে”। তাঁর সেই মন্তব্যের পর থেকেই বঙ্গভঙ্গ নিয়ে চর্চা শুরু হয়। আর এবার সামনে এল আরও এক দাবী (BJP MP Wants Five Districts of Bengal to be included in Union Territory)।
সুকান্তের সেই দাবী পরদিনই অর্থাৎ আজ, বৃহস্পতিবার সংসদে সরাসরি বাংলা ভাগের দাবী তোলেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবী, বাংলা থেকে পুলিশ গিয়ে ঝাড়খণ্ডে হিন্দুদের ওপর অত্যাচার করছে। এর জেরে সংঘর্ষও হচ্ছে (BJP MP Wants Five Districts of Bengal to be included in Union Territory)। নিশিকান্ত দুবে বলেন, “বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পুলিশ ঝাড়খণ্ডে গিয়ে হিন্দুদের ওপর অত্যাচার করছে। একটা কথাও যদি মিথ্যা হয়ে থাকে, তাহলে আমি ইস্তফা দেব”।
বিজেপি সাংসদ আরও বলেন, “মালদহ, মুর্শিদাবাদ, বিহারের কাটিহার, আরারিয়া ও কিষানগঞ্জ জেলাগুলিকে নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হোক। নাহলে হিন্দু শূন্য হয়ে যাবে। এনআরসি লাগু করুন। প্রয়োজন হলে কেন্দ্র থেকে একটি টিম পাঠান। নিয়ম জারি করুন, যাতে ধর্মান্তকরণ করে বিয়ের জন্য অনুমতি নিতে হয়” (BJP MP Wants Five Districts of Bengal to be included in Union Territory)।
সুকান্তের দাবী নিয়ে আগেই সরব হয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর এবার এই কেন্দ্রশাসিত অঞ্চলের দাবী প্রসঙ্গে তিনি আবার বললেন, বিজেপি যেখানে সংগঠন তৈরি করতে পারছে না, সেখানে এভাবে কেন্দ্রশাসিত অঞ্চল তৈরির দাবী তোলা হচ্ছে। কুণালের কথায়, “বিজেপি আলাদা কিছু করছে, মানেই বুঝবেন সেখানে সংগঠন নেই বলে এসব করা হচ্ছে”।






