শরীরে করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেন বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র!

করোনার মোটামুটি সবকটি উপসর্গ নিয়েই গুরগাঁওয়ের হাসপাতালে ভর্তি হলেন বিজেপি-র জাতীয় মুখপাত্র সম্বিৎ পাত্র।

সূত্রের খবর, আজ সকালে গুরগাঁওয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে সম্বিৎ পাত্রকে। তাঁর শরীরে কোভিড-১৯ উপসর্গ দেখা দেওয়ার পরেই হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। উল্লেখ্য, টুইটারে ৪৪ লাখের বেশি ফলোয়ার থাকা সম্বিৎ বিভিন্ন টিভি চ্যানেল ও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক অত্যন্ত জনপ্রিয় মুখ। বৃহস্পতিবার সকালেও তিনি সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট করেছেন।

হাসপাতালে বিজেপির এই তাবড় নেতার স্বাস্থ্যের উপরেও সদা সজাগ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানিয়েছে মেদান্ত হাসপাতাল কর্তৃপক্ষ।

RELATED Articles

Leave a Comment