পরিবারের ওপরই মানসিক ভারসাম্যহীন ছেলের খুনের অভিযোগ, বিক্ষুব্ধ বাসিন্দারা গুঁড়িয়ে দিল বাড়ি

গড়ফার মণ্ডলপাড়ায় এক মানসিক ভারসাম্যহীন যুবকের মৃত্যুকে ঘিরে উত্তেজনা ছড়াল এলাকায়। বৃহস্পতিবার ওই যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ তার বাবা, ভাই ও মা তাঁকে কুপিয়ে খুন করেছে।

খুনের খবর পেয়েই এলাকায় পৌঁছায় পুলিশ। তারপর মৃতের বাবা ও ভাইকে গ্রেফতার করে। সেই সময় এলাকাবাসীরা অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন।বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেয়।এমনকি রেহাই পাইনি কোনো আসবারপত্রও।

ঘটনা সামাল দিতে হিমহিম খায় পুলিশ। অভিযুক্তদের আটক করতে গিয়ে বিক্ষোভের মুখে আক্রান্ত হন পুলিশও। স্থানীয়রা বিক্ষোভ দেখান যে তাদের হাতেই অভিযুক্তদের তুলে দেওয়া হোক।

অন্যদিকে, মৃতের মায়ের অভিযোগ, মানসিকভাবে অসুস্থ ছিলেন তার মৃত ছেলে। তাই ছেলেকে ইঞ্জেকশন দিতে হত। এদিন ইঞ্জেকশন দিতে আসা ব্যক্তির দিকে বঁটি হাতে তেড়ে আসে ওই যুবক। তাকে আটকানোর জন্য বঁটি নিয়ে টানাটানি চলতে থাকে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে। মায়ের বক্তব্য, ঘটনাচক্রে ছেলে পা পিছলে পড়ে যায় এবং তার মাথায়-হাতে আঘাত লাগে। এরপরই তার মৃত্যু হয়।

RELATED Articles

Leave a Comment