হিন্দুত্ববাদের প্রবক্তা সাভারকরের জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাজ্ঞাপন মোদীর!

বিনায়ক দামোদর সাভারকরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী। ১৮৮৩ সালে জন্ম হয়েছিল সাভারকরের। স্বাধীনতা সংগ্রামে প্রয়াত সাভারকরের ভূমিকা, ইতিহাসে তাঁর অবদান নিয়ে প্রবল বিতর্ক রয়েছে। ইতিহাসবিদদের একাংশের মতে স্বাধীনতা সংগ্রামীর চেয়ে তিনি অনেক বেশি খ্যাত ছিলেন হিন্দুত্ববাদের প্রবক্তা হিসাবে।

প্রধানমন্ত্রী অবশ্য দামোদর সাভারকর বহু মানুষকে স্বাধীনতা সংগ্রামে সামিল হতে উদ্বুদ্ধ করেছিলেন বলে অভিমত জানিয়েছেন। তিনি ট্যুইট করেছেন, সাহসী বীর সাভারকর জয়ন্তীতে তাঁকে মাথা নত করে শ্রদ্ধা জানাই। ওঁর সাহস, অন্য অনেককে স্বাধীনতা যুদ্ধে যোগদানে প্রাণিত করা ও সমাজ সংস্কারে গুরুত্ব দেওয়ার জন্য ওনাকে স্মরণ করছি।

২০১৮-র মে মাসের মন কি বাত-এর একটি ক্লিপও মোদী শেয়ার করেছেন যাতে তিনি সাভারকরের উল্লেখ করেছিলেন। সেই ক্লিপে তিনি বলেছিলেন, এটা সত্যিই দুঃখজনক যে, আমরা দীর্ঘদিন ধরে ১৮৫৭-র ঘটনাবলীকে শুধুমাত্র সেনাবিদ্রোহ বলে দেখে আসছি। বীর সাভারকরই প্রথম তাঁর লেখায় জোরের সঙ্গে বলেছিলেন, ১৮৫৭-য় যে লড়াই হয়েছিল, সেটাই দেশের ইতিহাসে প্রথম স্বাধীনতার লড়াই।

RELATED Articles

Leave a Comment