এক মাসের মধ্যে খাসি হিলস ছেড়ে না গেলে রক্তগঙ্গা বইবে। এই ভাষাতেই মেঘালয়ের ইস্ট খাসি হিলসে বসবাসকারী হিন্দু বাঙ্গালিদের হুমকি দিয়েছে হানিউট্র্যাপ ন্যাশনাল লিবারেশন কাউন্সিল (এইচএনএলসি)। বিশেষ করে ইস্ট খাসি হিলস জেলার ইছামতী এবং মাজাই এলাকার হিন্দুদের লক্ষ্য করেই এই হুমকি। সাম্প্রতিক কালে মেঘালয় রাজ্যে বাঙালি নির্যাতনের ও মেঘালয় ছেড়ে বাঙালিদের চলে যাবার এহেন হুমকির পরিপ্রেক্ষিতে আমরা বাঙালির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল ও পথসভা আয়োজন করা হয়েছিল আজ শুক্রবার। বেলা দুটোর কিছু পরে মিছিল শুরু হয়। মিছিল রুবি হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে কসবার মেঘালয় ভবনে পৌঁছে সেখানে একটি স্মারকলিপি জমা দেয়। তার পর পথসভার মধ্য দিয়ে প্রতিবাদ শেষ হয়।
রক্তগঙ্গা বইবে! হিন্দু বাঙালিদের চরম হুঁশিয়ারি মেঘালয়ে প্রতিবাদে আমরা বাঙালি মেঘালয় ভবনে
RELATED Articles





