করোনামুক্ত হয়েই ফের ডিউটিতে ফিরতে চান কেরলের নার্স

আক্রান্তদের সেবা করতে গিয়ে কোভিড ১৯ এর কবল পড়েছিলেন। বর্তমানে তিনি যদিও সুস্থ হয়ে উঠেছেন। তবে সদ্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেও কিন্তু নিজের কর্তব্য ভুলতে পারছেন না তিনি। তাই ফিরতে চান আইসোলেশন ওয়ার্ডে। কেরলের ওই মহিয়সী নার্সের নাম রেশমা মোহনদাস। তাঁর এই দৃঢ় মনোভাবের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি করোনা যুদ্ধে জয়ী হওয়ার জন্য অভিনন্দনও জানিয়েছেন কেরলেন স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা।

করোনা ভাইরাসের কবল থেকে সুস্থ হওয়ার পর গত শুক্রবার পথনমঠিট্টার মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে ছাড়া পান ৩২ বছরের ওই যুবতী। হাসপাতাল থেকে বেরনোর সময় রেশমার হুঁশিয়ারি , ‘আমি তোমাকে হারিয়ে এক সপ্তাহের মধ্যেই ঘর থেকে বেরোব।’ তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাঁকে ১৪ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকার পরেই ফের কাজ যোগ দিতে বলেছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইটালি থেকে আসা নাতি-নাতনির থেকে করোনায় আক্রান্ত হয়েছিলেন পথনমঠিট্টার ৯৩ বছরের থমাস আব্রাহাম ও তাঁর ৮৮ বছরের স্ত্রী মারিয়াম্মা। তাঁদের স্থানীয় মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয়েছিল। গত ১২ মার্চ থেকে সেখানে তাঁদের চিকিৎসা পরিষেবার কাজে যুক্ত ছিলেন রেশমা। গত ২৪ মার্চ রেশমার শারীরিক পরীক্ষায় করোনা ভাইরাসের সন্ধান মেলায় বৃদ্ধ দম্পতির পাশাপাশি চিকিৎসা শুরু হয় তাঁর। এক সপ্তাহ পরে দেখা যায় আব্রাহাম ও মারিয়াম্মার মতো করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন রেশমাও।

Antara

I, Antara Banerjee, is a teen content writer who covers up the field of Sports, Politics and Social News.

আরও পড়ুন

RELATED Articles

Leave a Comment