ফের সামনে এল এক তীব্র ন্যক্কারজনক ঘটনা। নিজের দাদারই ধ’র্ষ’ণের শিকার ছোটো বোন। শুধুমাত্র ধ’র্ষ’ণই নয়, তার কুকীর্তি যাতে প্রকাশ্যে না আসে, সেই কারণে বোনকে শ্বা’স’রো’ধ করে খু’নও করল অভিযুক্ত। পরিবারের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই যুবককে।
কী ঘটেছিল গোটা ঘটনাটি?
ঘটনাটি ঘটেছে গত শনিবার উত্তরপ্রদেশের কাসগঞ্জে। জানা গিয়েছে, সেদিন রাতে নিজের ঘরে বসে মোবাইলে নী’ল’ছ’বি দেখছিল ওই যুবক। এরপর বাড়ির মধ্যেই নিজের বোনের উপর যৌ’ন নির্যাতন চালায় সে। শুধু তাই-ই নয়, বোন যাতে তার এই কুকর্মের কথা সকলকে জানিয়ে না দেয়, সেই কারণে বোনকে শ্বা’স’রো’ধ করে খু’নও করে ওই অভিযুক্ত, এমনটাই অভিযোগ।
বিষয়টি জানাজানি হয় গত রবিবার। অভিযুক্তের কাকা পুলিশের কাছে গিয়ে গোটা ঘটনাটি জানান ও লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর পালিয়েছিল ওই যুবক। পুলিশ খোঁজ শুরু করে তার। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে ওই ছ্র উনিশের যুবক। গত সোমবার সন্ধ্যায় গ্রেফতার করা হয় তাকে।
গ্রেফতারির পর পুলিশের জেরায় নিজের এই কুকর্মের কথা স্বীকার করেছে ওই অভিযুক্ত। শনিবার রাতে কী কী করেছে সে, সবটা জানায় পুলিশকে। পুলিশ সূত্রে খবর, বছর খানেক আগে ওই যুবকের বাবার মৃ’ত্যু হয়। মা ও বোনকে নিয়ে ওই গ্রামেই অন্য একটি বাড়িতে থাকছিল সে।
জানা গিয়েছে, গত শনিবার রাতে তার মা বাড়িতে ছিল না। প্রয়োজনে কাকার বাড়িতে গিয়েছিলেন তিনি। ঘটনার দিন দাদা ও বোনই ছিল শুধু বাড়িতে। একা থাকার সুযোগ নিয়ে বোনের উপর শা’রী’রি’ক নির্যাতন চালায় সে। যুবককে গ্রেফতারের পাশাপাশি সে যে মোবাইলে নী’ল’ছ’বি দেখছিল, সেটিকেও বাজেয়াপ্ত করেছে পুলিশ।





