গুরুতর সমস্যার মুখে সারা ভারতের ভারত সঞ্চার নিগম লিমিটেড তথা (BSNL) ব্যবহারকারীরা। সমস্যা হচ্ছে ইন্টারনেট অ্যাক্সেস করতে ও ফোন কল করতে। ব্যবহারকারীদের মতে তারা কিছু সময়ের জন্য সিগন্যাল সংক্রান্ত ত্রুটি হচ্ছে, যার ফলে মৌলিক মোবাইল পরিষেবাগুলি অ্যাক্সেস করা সম্ভব হচ্ছে না। ঘটনায় সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন নাগপুর ও কলকাতার গ্রাহকরা।
ডাউন ডিটেক্টরের মতে, বিএসএনএলের সমস্যাটি ১ জানুয়ারির সকাল থেকেই শুরু হয়েছে। যার অভিযোগ জানিয়েছেন ৭০ শতাংশেরও বেশি ব্যবহারকারী। অনেকেই সিগন্যাল ত্রুটির বিষয়ে অভিযোগ করেছেন। আবার ৩৩ শতাংশ গ্রাহক ব্ল্যাকআউট সম্পর্কে অভিযোগ করেছেন। আবার ৫ শতাংশ ব্যবহারকারী অভিযোগ করেছেন তাঁদের ইন্টারনেটের গতি সম্পর্কে।
ইতোমধ্যে BSNL স্বীকার করেছে যে, বেসিক ফোন সহ ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য এবং সাশ্রয়ী মূল্যের ভয়েস কল নিশ্চিত করার জন্য সর্বত্র 2GB নেটওয়ার্ক বজায় রেখে ক্রমশ চাহিদা হ্রাসের কারণে হয়তো 3G পরিষেবা বন্ধ করে দেওয়া হবে। তবে 4G টাওয়ার ইনস্টল করার প্রচেষ্টা চলছে। আর তা সত্ত্বেও, কল সংযোগ সংক্রান্ত সমস্যাগুলি সম্পর্কে গ্রাহকদের সকল অভিযোগ গুরুত্বের সঙ্গে বিচার করা হচ্ছে।
আরও পড়ুনঃ নতুন বছর কোন রাশির কেমন যাবে? বছরের প্রথম দিনেই দেখে নিন
এর আগে কোম্পানি সাশ্রয়ী মূল্যের কথা মাথায় রেখে ব্যবহারকারীদের জন্য চালু করেছিল দুটি নতুন রিচার্জ প্ল্যান। প্রথম প্ল্যানটি ছিল ৩০ দিনের জন্য দাম ছিল ২১৫ টাকা আর ৮৪ দিনের জন্য প্ল্যানটির দাম ছিল ৬৩৮ টাকা। আনলিমিটেড কল, প্রতিদিন ১০০ SMS এবং ডেটা ২১৫ টাকায় ২ জিবি প্রতিদিন আর ৬২৮ টাকায় ৩ জিবি করে প্রতিদিন অফার করে।
@BSNL_KOTD What happened to bsnl? No tower for bsnl? In kolkata itself it’s dead. Contacted customer care in the morning at 10 a. m. advised work in progress, it would be ok soon. From 8a.m.more than 4hrs passed, it’s still dead. When it will be live, please advise.
— Ajit kumar khan (@Ajitkumarkhan2) January 1, 2025





