পশ্চিমবঙ্গের যুবক সুপ্রিয় দাস বেশ কিছুদিন ধরেই চেষ্টা করছিলেন সরকারি চাকরির। কিন্তু বারংবার অসফল হচ্ছিলেন তিনি। চাকরি না পেয়ে হতাশায় ভুগছিলেন যুবক। এই পরিস্থিতিতে মঙ্গলবার বর্ষবরণের রাতে তিনি অন্যান্য দিনের মতোই খেয়ে দেয়ে নিজের ঘরে চলে যান। কিন্তু পরের দিন বেলা বাড়লেও ঘুম থেকে না ওঠায় যুবককে ডাকতে যান তাঁর পরিবারের এক সদস্য। আর তখনই তিনি দেখেন লেপ মুড়ি দেওয়া সৌমিত্রর মুখ রক্তাক্ত।
এই ঘটনা নজরে আসার সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় পুলিশকে। প্রাথমিক ভাবে তাঁর পরিবারের সদস্যরা মনে করেছিলেন, হয়তো মোবাইল ফোন ফেটে মৃত্যু হয়েছে যুবকের। কিন্তু পুলিশ এসে যুবকের মুখ ফাঁকা করতেই মুখের ভিতরে পাওয়া যায় চকোলেট বোমার সুতলি। তবে যুবকের দেহে অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই।
প্রাথমিকভাবে এই ঘটনায় পুলিশের অনুমান যে, মুখের ভিতরে চকোলেট বোমা ফাটিয়ে আত্মঘাতী হয়েছেন যুবক সুপ্রিয় দাস। যুবকের দেহ উদ্ধার করে সিউড়ি জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।ঘটনার পরিপ্রেক্ষিতে কি জানিয়েছেন পরিবারের সদস্যরা?
পরিবারের তরফে খবর, বেশ কয়েক বছর ধরে সরকারি চাকরির চেষ্টা করছিলেন যুবক। কিন্তু চাকরি হয়নি। আর তার জেরেই হতাশায় ভুগতে শুরু করেছিলেন সুপ্রিয় দাস। এমনকি বন্ধু বান্ধব দের সঙ্গেও মেলামেশা বন্ধ করে দিয়েছিলেন তিনি।
আরও পড়ুনঃ দেশজুড়ে হঠাৎ বিকল BSNL-এর নেটওয়ার্ক! কলকাতা-সহ বিভিন্ন শহরে ভুক্তভোগী লাখ লাখ গ্রাহক! সমস্যার সমাধান কবে?
বর্ষবরণের রাতেও বাড়িতে ছিলেন সুপ্রিয় বাবু। তবে চাকরি না পাওয়ায় তিনি আত্মঘাতী হতে পারেন এ কথা বিশ্বাস করছেন না পরিবার। এই বিষয়ে সন্দেহ যে, যুবক নিজেই নিজের মুখে চকোলেট বোমা ফাটিয়েছেন, না কি কেউ ঘুমন্ত অবস্থায় তাঁর মুখে চকোলেট বোমা ঢুকিয়ে দিয়ে ছিল তা বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে।





