রাম জন্মভূমিতেও ছুটবে প্রধানমন্ত্রী স্বপ্নের বুলেট ট্রেন! দিল্লি-বারাণসী করিডোরে যুক্ত হচ্ছে অযোধ্যা!

পাঁচ ঘণ্টারও কম সময়ে কলকাতা থেকে দিল্লি, আর মাত্র পৌনে তিন ঘণ্টায় বারাণসী থেকে দিল্লি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের বুলেট ট্রেন। মোট সাতটি রুটে এই ট্রেন চলবে।

এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভগবান রামের জন্মস্থান অযোধ্যাও বুলেট ট্রেন সংযোগ পাবে।  দিল্লি-বারাণসী করিডোরে যার জন্য বিশদ প্রকল্প রিপোর্ট (ডিপিআর) প্রস্তুত করা হচ্ছে। অযোধ্যা ছাড়াও এই রুটটি মথুরা, প্রয়াগ্রাজ, বারাণসী, আগ্রা, কানপুর এবং জেওয়ার বিমানবন্দরকে সংযুক্ত করবে।
ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেড (এনএইচএসআরসিএল) এর তথ্য অনুযায়ী, ৮০০ কিলোমিটার দীর্ঘ করিডোরটি ইটাওয়াহ, লখনউ, রায়বারেলি এবং ভদোহিকেও সংযুক্ত করবে।
 
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ২০২৩ সালের ডিসেম্বর নাগাদ বুলেট ট্রেন ভারতের মাটি চিরে ছুটতে পারে। প্রথম বুলেট ট্রেন চলতে পারে আহমেদাবাদ থেকে মুম্বই রুটে।

চলুন প্রথমে দেখে নেওয়া যাক কোন সাতটি রুটে চলতে পারে বুলেট ট্রেন-

দিল্লি-বেনারস (ভায়া নয়ডা, আগ্রা, অযোধ্যা, লখনউ ), বেনারস-হাওড়া (ভায়া পাটনা), দিল্লি-অমৃতসর (ভায়া চণ্ডীগড়, লুধিয়ানা, জলন্ধর)

মুম্বই-নাগপুর (ভায়া নাসিক), মুম্বাই-হায়দরাবাদ (ভায়া পুণে),চেন্নাই-মাইসোর (ভায়া বেঙ্গালুরু)।

RELATED Articles