দিল্লির গলিতে সর্বসমক্ষে গুলি চালালো বোরখা পরিহিতা মহিলা! হুঙ্কার “আমি গুন্ডার বোন”, সন্ত্রস্ত জনতা

দিল্লির এক তস্য গলির ভেতরে হঠাৎই গগনভেদী আওয়াজ। আশেপাশে উপস্থিত লোকের বুঝতে অসুবিধা হয়নি এটা গুলির শব্দ। এরপর‌ই ওই এলাকায় সঙ্গে সঙ্গে ছড়ায় চাঞ্চল্য। আতঙ্কে সিঁটিয়ে যায় গলি দিয়ে যাতায়াত করা মানুষজন। তবে তাতেও কুছ পরোয়া নেই বোরখা পরা মহিলা বন্দুকধারীর।

রাজধানীর বুকে গুলি চালানো যুবতীর এই কর্ম কাণ্ডের ভিডি‌ওই এখন ভাইরাল নেটদুনিয়ায়।
ইতিমধ্যেই ওই ঘটনায় অভিযুক্ত যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ।

দিল্লি পুলিশ সূত্রে জানানো, নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনা চলতি বছরের গত ১৮ই নভেম্বরের। অভিযুক্ত যুবতীর নাম নুসরত। বয়স ২৮। এই ভয়ানক ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির চৌহান বাঙ্গার এলাকায়। তাঁকে গ্রেফতার করে জাফরাবাদ থানায় এফআইআর দায়ের করেছে পুলিশ।

https://twitter.com/rajshekharTOI/status/1331058955544510464

তবে কেন এমন ঘটনা ঘটালেন ওই যুবতী? তদন্তকারীরা জানিয়েছেন, এই‌ মারাত্মক ঘটনা ঘটনার সময় মত্ত অবস্থায় ছিলেন তিনি। একটি মোবাইল ফোন নিয়ে বচসার জেরে ঝামেলা শুরু ওই দোকানদারের সঙ্গে। তর্কাতর্কির মধ্যে দোকানদারকে লক্ষ্য করে প্রকাশ্যে একের পর এক গুলি চালান নুসরত। সঙ্গে চলে অশ্রাব্য কটূক্তি। এমনকি অভিযুক্ত যুবতী নিজেকে গ্যাংস্টার নাসিরের বোন বলেও পরিচয় দেয়।

ওই মত্ত যুবতীর এহেন গুলিচালনার গোটা ঘটনাটাই ধরা পড়েছে মোবাইল ক্যামেরায়। সেখানেই দেখা গেছে, দোকানদার কে লক্ষ্য করে গুলি চালাচ্ছেন বোরখা পরা এক যুবতী। সঙ্গে চলছে তুমুল অশ্রাব্য গালিগালাজ।

ভিডিওতে দেখা যায় এই সময় ওই যুবতীকে শান্ত করতে টেনে সরিয়ে নিয়ে যাচ্ছেন এক মোটরচালক। এই কাণ্ডের ভিডিয়ো ভাইরাল হওয়ার পর পুলিশ ওই যুবতীর খোঁজ শুরু করে।

RELATED Articles