চরম ব্যস্ততায় রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অথচ সোশ্যাল মিডিয়ায় রটল মিথ্যে অসুস্থতার খবর

দেশে করোনা সংক্রমন রুখতে কেন্দ্রীয় সরকারের দুটি মন্ত্রক তৎপরতার সাথে লড়ছে। একটি হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক, অন্যটি স্বরাষ্ট্র মন্ত্রক। দেশে করোনা সংক্রমন কিভাবে ঠেকানো যায় তারই নিরন্তর চেষ্টা করে যাচ্ছে সরকার। প্রতিটা রাজ্যে যাতে সঠিকভাবে লকডাউন মানা হয় সেদিকে নজরদারি থেকে শুরু করে বিভিন্ন রাজ্য ও গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে বোঝাপড়া তৈরি করা সমস্ত কাজই করতে হচ্ছে তাদের।

অন্যদিকে এ বছরের শুরু থেকেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে খুবই কমই শিরোনামে আসতে দেখা গেছে। তিনি বছরের শুরু থেকেই স্বরাষ্ট্র মন্ত্রকের দপ্তরে নানা কাজে ব্যস্ত। কিন্তু তারই মাঝে তাঁর শারীরিক অবস্থা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা কথা শোনা যাচ্ছিল। এছাড়া সমাজবাদী পার্টির প্রাক্তন সাংসদ ও সংবাদপত্রের সম্পাদক সাহিদ সিদ্দিকি টুইটারে মন্তব্য করেন, অমিত বাবুর নিচ্ছয়ই সাংঘাতিক কিছু একটা হয়েছে, তাই তাঁর কোনো খবর নেই। তিনি কেন্দ্রের কাছে অনুরোধও জানান স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যাপারে বিস্তারে সকলকে জানাতে।

অন্যদিকে খবর পাওয়া গেছে, অমিত শাহ বর্তমান পরিস্থিতি নিয়ে খুবই ব্যস্ত। বিশ্বজোড়া এই অতিমারীর সামনে যেখানে প্রথম বিশ্বের দেশগুলি বিপর্যস্ত, সেখানে তিনি প্রয়াস চালাচ্ছেন, যাতে ভারতে এই রোগ বেশি ছড়াতে না পারে। তবে সবটাই তিনি করছেন নেপথ্যে থেকে। আর সামনে এগিয়ে দিচ্ছেন সরকারি অফিসারদের। তাঁর স্বাস্থ্য সম্বন্ধে জানা গেছে, যে তিনি একদম সুস্থ আছেন এবং স্বাস্থ্যবিধি মেনেই মন্ত্রকের যাবতীয় কাজকর্ম করছেন। এই ব্যস্ততার মধ্যে তিনি তাঁর সদ্যজাত নাতনিকেও দেখতে গুজরাত যেতে পারেননি। তিনি শুধু ভিডিও কলেই দেখেছেন নবজাতককে। সেদিন ভাইজাগে কারখানা থেকে গ্যাস লিকের ঘটনার পর সেদিনই রাত ১১টা অবধি নর্থ ব্লকের অফিসে বসে ঘটনার পর্যালোচনা করছিলেন এবং ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স টিমের কাজকর্মও খুঁটিয়ে দেখছিলেন।

স্বরাষ্ট্রমন্ত্রকের ওয়েবসাইট দেখলেও পরিষ্কার হয়ে য়াবে, সপ্তাহের পর সপ্তাহ ধরে অফিসের কাজকর্ম করে চলেছেন তিনি। করোনা সংক্রমন রোধের ক্ষেত্রে একের পর এক বৈঠক করছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করছেন। ফলে তাঁর শারীরিক অবস্থা নিয়ে যে খবর রটানো হয়েছে তা যে পুরোপুরি মন গড়া তা আর প্রমাণের অপেক্ষা রাখে না।

RELATED Articles

Leave a Comment