বাবরি মসজিদ ধ্বংস মামলায় এবার বেকায়দায় পড়ল বিজেপি। বর্ষীয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, উমা ভারতীদের বিরুদ্ধে বাবরি মসজিদ ধ্বংস মামলার রায়দান প্রক্রিয়া ৩১ অগস্টের মধ্যে শেষ করার জন্য কড়া নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
শুক্রবার লখনউয়ে সিবিআই-এর বিশেষ আদালতকে এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে দেশের শীর্ষ আদালতের তরফে এদিন জানানো হয়েছে, নিম্ন আদালতকে নিশ্চিত করতে হবে, যাতে এই নয়া ডেডলাউন আর না স্থগিত হয়। তাই এই ঘোষণায় রীতিমত চিন্তিত বিজেপি।
বাবরি মসজিদ ধ্বংস মামলায় ৩২ জনের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে। যাঁদের মধ্যে রয়েছেন বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবাণী, মুরলী মনোহর যোশী, কল্যাণ সিংহ, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উমা ভারতী, ব্রিজ ভূষণ সিংহ, সাক্ষী মহারাজ। এখন এই রায়দানের উপর বিজেপির ভবিষ্যত রাজনীতি অনেকটাই নির্ভর করছে।
১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের পর অযোধ্যায় দুটি মামলা দায়ের করা হয়। বাবরি মসজিদ ধ্বংসের চক্রান্তের অভিযোগে একটি মামলা করা হয়। আরেকটি মামলা করা হয় মসজিদ ধ্বংসে জনতাকে উস্কানি দেওয়ার অভিযোগে। বাবরি মসজিদ ধ্বংস সংক্রান্ত মামলার সঙ্গে আরও ৪৭টি মামলা করা হয়েছিল। দুটি মামলার বিচার প্রক্রিয়া আলাদা ভাবে চলছে। মসজিদ ধ্বংসের চক্রান্তের মামলা চলছে লখনউ আদালতে। আরেকটি মামলার শুনানি চলছে রায়বরেলির আদালতে।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার