ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্প ও কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, খারিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্যে বৃদ্ধি

আজ সকালে ১১.৩০টা নাগাদ মোদীর সরকার ২.০র প্রথম বর্ষপূর্তির পর প্রথম মন্ত্রিসভার বৈঠক হল। বৈঠকের পর সাংবাদিক বৈঠক করছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর, নীতিন গডকড়ী এবং নরেন্দ্র সিং টোমার।

সাংবাদিক বৈঠকে আজ ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং কৃষি ক্ষেত্রে কী কী বলা হয়েছে জেনে নিন;

১) আজকের বৈঠকে লকডাউন পরবর্তী সময় দেশের অগ্রগতির জন্য একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে

২) আজকে বৈঠক ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্প এবং কৃষি নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে সরকার।

৩) ক্ষুদ্র, ছোটো, মাঝারি শিল্পের সংজ্ঞায় কিছু পরিবর্তনও করা হয়েছে।

৪) ১৪ টি খারিফ শস্যে ন্যূনতম সহায়ক মূল্যের সিদ্ধান্তে এবার অনুমোদন দিল মন্ত্রিসভা। কৃষকদের কথা ভেবে এই সিন্ধান্ত নেওয়া হয়েছে। কৃষকরা এবার খরচের থেকে ৫০-৮৩ শতাংশ বেশি টাকা পাবেন।

৫) নরেন্দ্র সিং টোমার বলেন, ২০২০-২১ সালে ধানের ন্যূনতম সহায়ক মূল্যে বৃদ্ধি করা হল। আগে কুইন্টাল পিছু ৫৩ টাকা থেকে বেড়ে এখন তা ১,৮৬৮ টাকা করা হল।

৬) ঋণ মেটানোর ক্ষেত্রেও কৃষকরা আগের থেকে বেশি সময় পাবেন। তাঁরা আগামী আগস্টের মধ্যে বকেয়া ঋণ মেটাতে পারবেন।

RELATED Articles

Leave a Comment