শেষমেষ গরুপাচার কান্ডেও যুক্ত তৃণমূল! প্রভাবশালী নেতার বাড়িতে হানা দিল সিবিআই

দুর্নীতিতে নিজেদের নাম বারংবার জড়িয়েছে ঘাসফুল শিবির। কাটমানি থেকে তোলাবাজি সবেতেই তৃণমূল নেতারা নিজেদেরকে যুক্ত করে ফেলেছেন। তবে এবার জানা গেল যে গরু পাচার কান্ডেও যুক্ত রয়েছে ঘাসফুল শিবির!বছরের শেষ দিনে গরু ও কয়লাপাচার কাণ্ডে কলকাতা ও জেলায় তল্লাশিতে নামল সিবিআই। আর সেখান থেকেই জানা গেল যে তাদের তালিকায় রয়েছে এক প্রভাবশালী যুব তৃণমূল নেতার নাম!

কলকাতারই যুব তৃণমূল নেতার অফিস এবং বাড়িতে তল্লাশি শুরু করেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।সেই সঙ্গে তার হাওড়ার সালকিয়া এবং হুগলির কোন্নগরের দুটি ঠিকানাতেও পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় গোয়েন্দাদের দল।

কে এই যুব তৃণমূলের প্রভাবশালী নেতা জানেন?

ইনি হলেন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক বিনয় মিশ্র। সার্চ ওয়ারেন্ট নিয়েই তার বাড়িতে তল্লাশি শুরু করেন সিবিআইয়ের গোয়েন্দারা। রাসবিহারী, লেকটাউন ও চেতলার তিনটি ঠিকানায় তারা তল্লাশি চালান।

চলতি বছরের জুলাই মাসে বিনয় মিশ্র কে যুব তৃণমূলের সাধারণ সম্পাদক পদে অভিষিক্ত করা হয়।যে স্বনামধন্য তৃণমূল নেতার ঘনিষ্ঠ এই বিনয় মিশ্র সেই তৃণমূল নেতার বাড়িতেও তল্লাশি চালানো হয়েছে।

অন্যদিকে কয়লা পাচার কান্ডে লালা ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কোন্নগর বাড়িতে তল্লাশি চালানো হয় সিবিআইয়ের তরফে।হাওড়া সালকিয়া এক ব্যবসায়ীর বাড়িতে এই কারণেই তল্লাশি চালানো হয়েছে।সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের দুর্নীতি পাকড়াও করতে আঁটঘাট বেঁধেই মাঠে নেমেছে সিবিআই, এরকমটাই মনে ওয়াকিবহাল মহল।

আরও অন্যান্য খবর