দিল্লি এয়ারপোর্ট থেকে গ্রেফতার খালিস্তানি জঙ্গি সুখ বিক্রিওয়াল, মিলল আইএস জঙ্গি সংগঠনের সঙ্গে যোগসূত্রের প্রমাণ

অবশেষে অনেক খোঁজাখুঁজির পর গ্রেফতার করা হল পঞ্জাবের মাফিয়া ও খালিস্তানের জঙ্গি সুখ বিক্রিওয়ালকে। আজ, বৃহস্পতিবার দিল্লি এয়ারপোর্ট থেকে তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। এদিন তাকে দুবাই থেকে দিল্লি আনা হয়েছে। জানা গিয়েছে, পঞ্জাবের বেশ কিছু হিন্দুদের উপর আক্রমন ও তাদের হত্যা করার পিছনে মূল কাণ্ডারি এই খালিস্তানি জঙ্গিই। এমনকি, পাকিস্তানের আইএস জঙ্গি সংগঠনের সঙ্গেও তার যোগ রয়েছে বলে প্রমাণ মিলেছে।

গত ৭ই ডিসেম্বর ৫ জঙ্গিকে গ্রেফতার করে দিল্লি পুলিশ যারা বেশ কিছু জঙ্গি হামলার সঙ্গে যুক্ত। এদের মধ্যে দুই জন ছিল খালিস্তানি। তাদের জেরা করাতেই সুখ বিক্রিওয়ালের নাম উঠে আসে। তারাই পুলিশকে জানায় যে, পঞ্জাবের সূর্যবীর চক্র জয়ী বলবিন্দর সাঁধুকে হত্যা করার জন্য বিক্রিওয়ালই তাদের ঠিক করেছিল। এই হত্যা মামলায় পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই-এর সঙ্গে হাত মেলায় সে। ২০১৬ সালে নব পঞ্জাবে যে জেল ভাঙার ঘটনা ঘটে, তাতেও বিক্রিওয়ালের মদত ছিল বলেই মনে করা হচ্ছে। এরপরই সে দুবাইতে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।

উক্ত জঙ্গিদের বয়ান অনুযায়ী দুবাইয়ের ভারতীয় গোয়েন্দারা বিক্রিওয়ালের দুবাইয়ের ঠিকানা জোগাড় করতে সক্ষম হন। এরপর তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ৮ই ডিসেম্বর বিক্রিওয়ালকে দুবাইতে আটক করা হয়। এও জানা গিয়েছে যে, পঞ্জাবের শিবসেনা দলের হিন্দু নেতা হানি মহাজনকে আক্রমণের সঙ্গেও জড়িত ছিল বিক্রিওয়াল। কিন্ত সেই আক্রমণে শেষ পর্যন্ত হানি মহাজনের এক প্রতিবেশীর মৃত্যু হয়। দুবাইতে বসেই এই জঙ্গি খালিস্তানের জঙ্গি ও পাকিস্তানের জঙ্গি সংগঠন আইএসআই-এর মধ্যে যোগসূত্র স্থাপন করে রেখেছিল।

RELATED Articles