Cow Trafficking: গরুপাচার কাণ্ডে ডিএসপি পদমর্যাদার অফিসারসহ ৬ পুলিশকর্মীকে সিবিআইয়ের নোটিশ!

গরু পাচারকান্ডে এবার জোর বিপাকে বঙ্গ পুলিশ। শেষ পর্যন্ত মমতা সরকারের পুলিশকেও কিনা গরু পাচারের মতো ঘৃণ্য কাজে অভিযুক্ত হতে হল এবং তাও খোদ সিবিআইয়ের হাতে। গতকাল সন্ধ্যাবেলাতেই ডিএসপি পদমর্যাদার এক অফিসার সহ মোট ৬ জন পুলিশকর্মীকে এই ব্যাপারে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আর্থিক দুর্নীতি দমন শাখা। এর আগে গরু পাচার কান্ডে মালদার দুই পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। এবার কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হাত পৌঁছালো কলকাতা পুলিশের কাছে।

রাজ্যে বিধানসভা ভোটের আগেই সিবিআই কয়লা ও গরু পাচারকান্ডে অত্যন্ত তৎপর হয়ে উঠেছে। কয়লা পাচার কাণ্ডে ইতিমধ্যেই অন্যতম অভিযুক্ত গণেশ বাগাড়িয়াকে বাগে এনেছে সিবিআই।গত সপ্তাহেই দেশে ফেরা গণেশকে শীঘ্রই সিবিআইয়ের মুখোমুখি হতে হবে।কয়লা ও গরু পাচারের টাকা সরাসরি গণেশের কাছে যেহেতু পৌঁছাত তাই তাকে জিজ্ঞাসাবাদ করে অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করছে সিবিআই।

অন্যদিকে আজকেই লুকআউট নোটিশ জারি হওয়া এই পাচার কাণ্ডের মূল অভিযুক্ত বিনয় মিশ্রর সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার কথা রয়েছে।

RELATED Articles