লাগামছাড়া পিঁয়াজের দাম, কমানোর জন্য অভিনব উপায় নিল মোদী সরকার!

করোনা পরিস্থিতিতে দেশে দীর্ঘদিন ধরেই চলছে অর্থনৈতিক মন্দা। এই পরিস্থিতিতে বাজারে সবজির দাম চড়া দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বিশেষ করে পিঁয়াজের দামের ঝাঁঝে চোখ দিয়ে রীতিমত জল পড়ছে দেশবাসীর। প্রতি কিলো পিঁয়াজের দাম যাচ্ছে কোথাও ১০০ টাকা বা কোথাও ১১০ টাকা। টান পড়ছে সাধারণ মানুষের হেঁশেলে। এবার এই নিয়ে এক বিশেষ পদক্ষেপ নিল মোদী সরকার সাধারণ মানুষকে একটু স্বস্তি দেওয়া যায়।

চাহিদা অনুযায়ী পিঁয়াজের জোগান রাখতে বিদেশে পিয়াজ ব্রিজের রপ্তানির উপরে দাদা জারি করল কেন্দ্রীয় সরকার। এছাড়া ফরেন ট্রেড দপ্তরের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে পিঁয়াজের রফতানি এবার বন্ধ রাখা হবে।

বিশ্বে পিঁয়াজ উৎপাদনে দ্বিতীয় স্থান অধিকার করে ভারত কিন্তু তাহলে সাধারণ মানুষকে এত বেশি দাম দিয়ে কেন পিঁয়াজ কিনতে হচ্ছে? তার কারণ হলো ভারতের প্রতিটি রাজ্যের এই সবজিটির চাহিদা আছে। আর তার যোগান যায় সারা ভারত থেকেই সেইজন্যেই পিঁয়াজের দাম মুহুর্মুহু বৃদ্ধি পায়।

এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার বৈদেশিক বাণিজ্যের পরিচালক জানিয়েছেন যে তাৎক্ষণিক সিদ্ধান্ত অনুযায়ী আপাতত পিঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর ফলে বাজারে পিঁয়াজের দাম কমবে বলে আশা করা যাচ্ছে।

RELATED Articles