বড় পদক্ষেপ মোদী সরকারের, খুচরো ও পাইকারি ব্যবসাকেও MSME-এর অন্তর্ভুক্ত করা হল

ফের এক বড় পদক্ষেপ নেওয়া হল মোদী সরকারের পক্ষ থেকে। আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করলেন যে এবার থেক নানান খুচরো ও পাইকারি ব্যবসাকেও MSME-এর আওতায় আনা হবে।

সরকারের মতে, এর ফলে নানান ব্যবসায়ীরাও অগ্রাধিকার খাতে নানা ঋণ পেতে পারবেন। খুচরো ও পাইকারি ব্যবসাকে আরও বেশি উন্নত করতে সরকার যে সবসময় তাদের পাশেই রয়েছে, এমন প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী।

যদিও গতকাল, শুক্রবারই কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কড়ি খুচরো ও পাইকারি ব্যবসাকে MSME (micro, small, and medium enterprise)-এর আওতায় আনার কথা ঘোষণা করেছিলেন। তাঁর মতে, এই সিদ্ধান্তের দ্বারা নানান ব্যবসায়ীরা এবার থেকে রিসার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশিকার মতে নানান ঋণ পাওয়ার সুবিধা পাবেন।

আরও পড়ুন- শাসকদলের বিধায়ককেই চিনতে পারলেন না নিরাপত্তারক্ষীরা, বিধানসভায় ঢুকতে বাধা পুরনো বিধায়ককে

একটি টুইটে মোদী লেখেন, “আমাদের সরকার এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খুচরো ও পাইকারি ব্যবসাকে এবার থকে MSME-এর অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে কোটি কোটি ব্যবসায়ী নানান আর্থিক সুবিধা পাওয়ার পাশাপাশি আরও নানান সুবিধা পাবেন ও নিজেদের ব্যবসা আরও বাড়াতে পারবেন”।

সরকারি সূত্রে খবর, এই সিদ্ধান্তের ফলে তৎক্ষণাৎ ছোটো খুচরো ও পাইকারি ব্যবসায় প্রায় ২৫০ কোটি টাকার লাভ আসবে ও এই উদ্যোগকে ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পের আওতাতেও আনা সম্ভব হবে।

খুচরো ও পাইকারি ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, সরকারের এই সিদ্ধান্তের ফলে তাদের ব্যবসার অনেকটাই উন্নতি হবে। করোনার জেরে তাদের ব্যবসায় যে ক্ষতি হয়েছিল, তা সরকারের এই সিদ্ধান্তের ফলে কিছুটা লাঘব হবে।

RELATED Articles