কোভিড-এর ধাক্কা সামলে রেস্তোরাঁ খুলল কেরল, চলছে বাস‌ও, লকডাউন নিয়ম ভাঙছে, ক্ষুব্ধ কেন্দ্র পাঠালো কড়া চিঠি।

করোনা মোকাবিলায় বিশ্বের নজর কেড়েছে কেরল মডেল। গত ৭ দিনে সংক্রমণের সংখ্যা মাত্র ৩২, মৃত্যুও হয়নি কারর। ১২৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। টেস্টিং অ্যান্ড মোর টেস্টিং নীতিতে ভর করে কেরল এখন অনেকাংশেই করোনা মুক্ত।

তাই কেরলের একটা বড় অংশেই লকডাউন প্রায় তুলেই নিয়েছে কেরলের পিনারাই বিজয়ন সরকার৷ আর কেরল সরকারের এই সিদ্ধান্তেই বেজায় চটেছে কেন্দ্র৷ গত ১৫ই এপ্রিলে ঘোষিত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের লকডাউন গাইডলাইন মানা হচ্ছে না এই অভিযোগে কেরল সরকারকে কড়া চিঠি দিল কেন্দ্র৷

কেরলের দুটি জোনে লকডাউন অনেকাংশে শিথিল করে দিয়েছে কেরল সরকার৷ জোড়-বিজোড় সংখ্যায় বেসরকারি যানচলাচল‌ও শুরু হয়ে গেছে৷ এমনকী আজ অর্থাৎ সোমবার থেকে খুলছে রেস্তোরাঁও‌। কেন্দ্রের বক্তব্য, কেন্দ্রীয় সরকারের গাইডলাইন মানতে হবে দেশের সব রাজ্যকেই।

এই পরিপ্রেক্ষিতে কেরলের মন্ত্রী কড়কম্পল্লি সুরেন্দরণরে কথায়, ‘আমরা কেন্দ্রের নির্দেশ মতোই লকডাউন শিথিল করেছি৷ কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হচ্ছে, তাই কেন্দ্র চিঠি দিয়ে জানতে চেয়েছে৷ আমরা সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেললেই, আমার মনে হয় সমস্যা মিটে যাবে৷’ কেরল সরকার কয়েকটি জোনকে রেড জোন ক্যাটেগরিতে রেখেছে৷ সেগুলি হল, কাসারগড়, কন্নুর, কোঝিকোড় ও মলপ্পুরম৷ এই এলাকাগুলিতে ৩ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে৷ কোট্টায়ম, ইড্ডুকিকে গ্রীন জোনে রাখা হয়েছে।

RELATED Articles

Leave a Comment