মোদী ধামাকায় খুশির হওয়া কেন্দ্রীয় সরকারি কর্মীদের মধ্যে! ৩,৭৩৭ কোটি টাকার বোনাস প্রস্তাব অনুমোদিত!

করোনা পরবর্তী পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড়সড় দীপাবলীর উপহার দিতে চললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আজ অর্থাৎ বুধবার কেন্দ্রীয় মন্ত্রীসভায় কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ৩ হাজার ৭৩৭ কোটি টাকার বোনাস প্রস্তাবে অনুমোদন দেওয়া হল।

এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভাড়েকর (Prakash Javadekar) জানান, এই বোনাসের ফলে স্বশাসিত কেন্দ্রীয় সংস্থা মিলিয়ে প্রায় ৩০ লক্ষ নন-গেজেটেড কেন্দ্রীয় সরকারি কর্মচারী উপকৃত হবেন। একই সঙ্গে তিনি জানান কেন্দ্রীয় মন্ত্রিসভা ২০১৯-২০২০ অর্থ বছরের জন্য বোনাসের অনুমোদন দিয়েছে। পাশাপাশি তিনি বলেন, বিজয়াদশমীর আগেই ওই বোনাস ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের (DBT) মাধ্যমে একটি কিস্তিতে দেওয়া হবে।

এর আগে প্রধানমন্ত্রী বলেছিলেন সরকারি কর্মীদের বোনাস বেশি দেওয়া হবে কারণ তাহলে তারা উৎসবের মরশুমে বাজার থেকে জিনিস বেশি পরিমাণে ক্রয় করবেন এবং বাজার চাহিদা বৃদ্ধি হলে তা সামাজিক অর্থনীতিতে সাহায্য করবে। জাভাড়েকর বলেন, “এটি বাজারে চাহিদা বাড়িয়ে তুলবে। আমরা দশমীর আগে ৩ হাজার ৭৩৭ কোটি টাকা সরাসরি বিতরণ করতে প্রস্তুত”।

RELATED Articles