সবজি বাজার, মুদির দোকান ক্রমে কারণ হচ্ছে করোনা সংক্রমনের! কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র!

করোনা সংক্রমনের অন‍্যতম কারণ হয়ে উঠছে সবজি বাজার। অবশ্যই সবজি বিক্রেতারা বিষয়টা অনিচ্ছাকৃত ভাবেই করছেন। তবে এর ফলেই সিঁদুরে মেঘ দেখছে কেন্দ্র! সরকারের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। করোনা ভাইরাস কমাতে দেশে বিগত কয়েক মাস ধরে চলছে লকডাউন। তবে মানুষের অসুবিধার কথা মাথায় রেখে ধীরে ধীরে দেশে আনলক প্রক্রিয়া শুরু হয়। কিন্তু কিছু মাত্র কমেনি করোনা সংকট।

আর এইসব কারণেই এবার কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে প্রত‍্যেক রাজ্য সরকারগুলি সব সবজি বিক্রেতাদের করোনা পরীক্ষা করে। বাজার থেকে করোনা ছড়ানোর উদাহরণ হিসাবে উঠে আসে চেন্নাইয়ের একটি বাজারের কথা।

জানা গিয়েছে মে মাসে চেন্নাইয়ের কোয়ামবেড়ু বাজারের থেকেই তামিলনাড়ুতে ৩৫ শতাংশ করোনা সংক্রমণ বেড়েছে। আর এরপরও অরকম বেশ কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ও তথ্যই সবজি বাজার নিয়ে নতুন করে ভাবাচ্ছে সরকারকে। আর এসব কারণেই এবার কেন্দ্র থেকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে রাজ্য সরকারগুলি সব সবজি বিক্রেতাদের করোনা পরীক্ষা করে।

এদিকে এদিনও দেশে ৬০ হাজারের বেশি করোনা সংক্রমণের কেস ধরা পড়ে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬১,৫৩৭ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২০ লক্ষ ৮৮ হাজার ৬১২ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৯৩৩ জন।

RELATED Articles

Leave a Comment