ব‍্যাপক রদবদলে তৃণমূলের তালিকা থেকে বাদ স্বয়ং অনুব্রত! নতুন মুখের ভিড়ে ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুরু জল্পনা!

সামনেই ২০২১ বিধানসভা ভোট! বড় পরীক্ষা তৃণমূল কংগ্রেসের। সেই লক্ষ্যেই ব্যাপক রদবদল শুরু তৃণমূলে। মুখপাত্রের তালিকাতেও জোগ হয়েছে নতুন মুখ। জেলাতেও নিয়োগ করা হয়েছে নতুন মুখপাত্র। তৃণমূল নেতাদের মুখের কথায় রাশ টানতেই এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে শাসক। আর এবার এই তালিকা থেকে বাদ পড়লেন বীরভূমের ডাকসাইটে নেতা অনুব্রত মণ্ডল।

তৃণমূল দলে সাম্প্রতিক এই রদবদলে বড় জায়গা পেয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ছত্রধর মাহাতোর মতো বিতর্কিত নেতারা। তারপর ছ-বছর বহিষ্কৃত থাকার পর রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে তৃণমূল ঠাঁই দিয়েছে বঙ্গের মুখপাত্রের তালিকায়। এবার জেলাস্তরেও মুখপাত্র নিয়োগ করে চমকে দিল তৃণমূল কংগ্রেস।

জেলায় আর যে কোনও তৃণমূল নেতা সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে পারবেন না। নির্দিষ্ট কয়েকজনই এই মর্মে বিবৃতি দিতে পারবেন। জেলা স্তরেও সকলের কথা বলার অধিকার কেড়ে নিল তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। ২৩ সাংগঠনিক জেলার জন্য ৩৬ জন মুখপাত্র বেছে নেওয়া হল তৃণমূলের।

শাসক দল যে ৩৬ জনের তালিকা প্রস্তুত করেছে, তার মধ্যে নেই অনুব্রত মণ্ডল। বীরভূমের জেলা সভাপতির নাম না থাকা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বীরভূম জেলা নিয়ে এতকাল যাবতীয় কথা বলতেন একমাত্র অনুব্রত মণ্ডল। সাংগঠনিক কাজের সঙ্গেও যাবতীয় বাক্যবাণের নিশানা তিনিই করতেন। কিন্তু এবার সেই তিনি নেই তালিকায়।

RELATED Articles

Leave a Comment