অবশেষে চাঁদের কক্ষপথে সঠিক স্থানে সঠিক ভাবে পৌঁছে গেলো চন্দ্রযান – ২। গত জুলাইয়ে উৎক্ষেপণের পর, গত ১৪ আগস্ট পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের কক্ষপথের দিকে যাত্রা শুরু করেছিল চন্দ্রযান – ২। অবশেষে আজ সকালেই যানটি নির্ভিঘ্নে পৌঁছে গেলো চাঁদের কক্ষপথে।
গত ১৪ আগস্ট পৃথিবীর কক্ষপথ থেকে বেড়িয়ে টানা ৬ দিনের ট্রান্স লুনার ইনসার্শন শেষে অবশেষে আজ সকালে চাঁদের কক্ষপথে সফলভাবে প্রতিস্থাপিত হলো চন্দ্রযান – ৩। ইসরোর চেয়্যারম্যান ডঃ কে শিভান জানান যে, চাঁদের কক্ষপথ স্থাপিত হওয়ার শেষ ৩০ মিনিট ছিল সবচেয়ে জটিল প্রক্রিয়া। এরজন্য চাঁদের মধ্যাকর্ষণ টান এবং চন্দ্রযান ২ এর গতিবেগে টানাপোড়েন সৃষ্টি করে যানটিকে সঠিক স্থানে প্রতিস্থাপিত করতে হয়েছে। এরফলে চন্দ্রযান – ২ এর মুখ ১৮০ ডিগ্রি ঘুড়িয়ে বারবার থ্রাস্ট দিয়ে তার গতিবেগ কমাতে হয়েছে, যা যথেষ্ট জটিল প্রক্রিয়া।
চন্দ্রযান – ২ এই জটিল প্রক্রিয়া শেষে চাঁদের কক্ষপথে সফল প্রতিাস্থাপনের পর স্বাভাবিকভাবেই প্রায় ২০০ জন বৈজ্ঞানিকের করতালিতে ফেটে পরেছিল ইসরোর কন্ট্রোল রুম। যেন খুশি আর ধরে রাখতে পারছিলেননা তাঁরা। সব ঠিক থাকলে আগামী ৭ সেপ্টেম্বর গভীর রাতে চাঁদের বুকে নেমে আসবে চন্দ্রযান – ২ এর বিক্রম ল্যান্ডারটি৷ এরপর পরিস্থিতি বুঝে বিক্রম ল্যান্ডারটি থেকে বেড়িয়ে আসবে রোভার প্রজ্ঞান৷






