যাত্রী সহ আস্ত ট্রেন মাঝপথে ফেলেই ইঞ্জিন নিয়ে ছুটলেন চালক।

যাত্রী সহ গোটা ট্রেনটি পরে রয়েছে মাঝপথেই। শুধুমাত্র ইঞ্জিন নিয়েই ছুটে চললেন চালক। প্রায় ১০ কিলোমিটার শুধু ইঞ্জিন নিয়ে ছুটে চলার পর চালকের হুঁশ ফিরলে তিনি তাকিয়ে দেখেন গোটা ট্রেনটাই পেছন থেকে গায়েব!!! ঘটনাটি ঘটেছে ভুবনেশ্বর থেকে সেকেন্দ্রাবাদ গামী ট্রেন বৈশাখা এক্সপ্রেসে।

 

অন্ধ্রপ্রদেশের নরিসপট্টনম এবং টুনি স্টেশনের মাঝে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। ট্রেনটির ইঞ্জিনের সঙ্গে বগিগুলোর সংযুক্তিকরণের লোহার রডটি ভেঙে যাওয়াতেই এই বিপত্তি ঘটেছে বলে জানিয়েছেন রেলের তদন্তকারী ইঞ্জিনিয়াররা। বৈশাখা এক্সপ্রেসের এক যাত্রী জানিয়েছেন যে, তারা ভেবেছেন ট্রেন সিগন্যালে দাঁড়িয়েছে। কিন্তু অনেকক্ষণ অপেক্ষার পরও ট্রেন চলতে না শুরু করায় যাত্রীরা বাইরে উঁকি দিয়ে দেখেন আস্ত ইঞ্জিনটাই আর নেই ট্রেনের সামনে। শুধু বদিগুলো দাঁড়িয়ে রয়েছে। এরপরই তীব্র আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে।

ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছান রেল আধিকারিকেরা। এখনও অবধি কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর নেই। কী কারণে এই মারাত্মক যান্ত্রিক ত্রুটি দেখা দিলো আপাতত তা নিয়েই চলছে তদন্ত।

আরও অন্যান্য খবর