নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদের মঞ্চ-এ উপস্থিত মিম-এর প্রধান আসাদুদ্দিন ওয়াইসি। আর সেই মঞ্চে দাঁড়িয়েই ‘পাকিস্তান জিন্দাবাদ’ স্লোগান দিলেন এক মহিলা এবং তাঁকে মঞ্চ থেকে নামাতে রীতিমত বেগ পেতে হল আয়োজকদের। সিএএ, এনআরসি ও এনপিআর-এর বিরুদ্ধে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল প্রধান সাংসদ আসাদুদ্দিন ওয়াইসির বেঙ্গালুরুর প্রতিবাদ মঞ্চে আচমকাই ওই মহিলা উঠে পড়েন। অনেকেই দৌড়ে এসে মহিলাকে থামানোর চেষ্টা করে।
কিন্তু ওই মহিলা মঞ্চে উঠেই ‘পাকিস্তান জিন্দাবাদ’ ও ‘ভারত জিন্দাবাদ’ স্লোগানের মধ্যে পার্থক্য বোঝাচ্ছিল। এরপর র্যালির আয়োজকরা তাঁর কাছ থেকে মাইক কেড়ে নেওয়ার চেষ্টা করে। ছুটে আসেন আসাদুদ্দিনও। এরপরেও ওই মহিলা স্লোগান থামায়নি। তারপর পুলিশ এবং প্রতিবাদ সভার আয়োজকরা ওই মহিলাকে মঞ্চ থেকে নামিয়ে দেয়।
যদিও মহিলাটির বুক-এ দলের ব্যাজ লাগানো থাকলেও এই ঘটনার দায়িত্ব নিজের দলের উপর থেকে ঝেড়ে ফেলার জন্য আসাদুদ্দিন ওয়াইসি সাথে সাথেই ঘটনার নিন্দা করেন। সভায় দাঁড়িয়ে তিনি বলেন, ‘ওই মহিলার সঙ্গে আমার বা আমার দলের কোনও সম্পর্ক নেই। আমাদের কাছে হিন্দুস্তান জিন্দাবাদ ছিল, আছে আর থাকবে।’ স্থানীয় সুত্রে ওই মহিলার নাম জানা যায় আমুল্য লিওনা।





