করোনা, মাঙ্কি পক্সের পর এবার নতুন বিপদ টম্যাটো ফ্লু, আক্রান্ত একাধিক শিশু, আতঙ্কের ছাপ নানান রাজ্যে

কখনও করোনা তো কখনও মাঙ্কি পক্স। রোগের থেকে মুক্তি নেই। এবার নতুন করে বিপদ এসে জুটেছে টম্যাটো ফ্লু। এর জেরে ওড়িশায় ইতিমধ্যেই ২৬ জন শিশুর আক্রান্ত হওয়ার খবর মিলেছে। তাদের অবস্থা তেমন উদ্বেগজনক না হলেও, এই রোগ রাজ্য সরকারের চিন্তা নতুন করে বাড়িয়ে তুলেছে।

এই টোমাটো ফ্লু-কে হ্যান্ড ফুট মাউথ ডিজিজও বলা হয়। এটি একধরনের ভাইরাস ঘটিত রোগ যা বাচ্চাদের হয়। কস্কাকি ভাইরাসের সংক্রমণে এই রোগে হয়। এই রোগটি বেশ ছোঁয়াচে। সাধারণ এই রোগে ধূম জ্বর, গায়ে ব্যথা, মাথা যন্ত্রণা আর শরীরে পক্সের মতো ফোসকা দেখা যায়।

এই ফোসকাগুলো প্রধাণত হাত, পা ও মুখের চারপাশে দেখা যায়। এই কারণেই একে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ বলে। অনেকেই ছোটোবেলায় এই রোগে আক্রান্ত হয়।

কী কী উপসর্গ এই রোগের?

  • সাধারণত জ্বর, গায়ে, হাত, পায়ে ব্যাথা
  • হাত, পা ও মুখের চারপাশে পক্সের মতো ফোসকা
  • মাথা যন্ত্রণা
  • সোর থ্রোট বা গলা ব্যাথা

কী কী করনীয় এই রোগেঃ

  • এই রোগে আক্রান্ত শিশুরা সাধারণত ৫-৭ দিনের মধ্যেই সুস্থ হয়ে ওঠে।
  • গায়ের ফোসকা কোনওভাবেই কাটাছেঁড়া করা যাবে না।
  • জ্বর যদি না কমে বা শিশু যদি খাওয়াদাওয়া বন্ধ করে দেয় না ক্রমেই ঝিমিয়ে পড়তে থাকে, তাহলে শীঘ্র চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
  • উষ্ণ গরম জলে স্নান করানোই শ্রেয়।
  • বেশি করে ফ্লুয়িড খাওয়াতে হবে।
  • এই রোগে আক্রান্ত রোগীর খাবার থালা, বাসন ভালোভাবে মেজে জীবাণুমুক্ত করতে হবে যাতে তা থেকে অন্য কারোর শরীরে এই রোগ না ছড়িয়ে পড়ে।

বলে রাখি, এই রোগ টম্যাটো ফ্লু-র উপর নজর রাখতে কেরল সরকারের তরফে একটি ২৪ জনের দল গঠন করা হয়েছে। কর্ণাটক সরকারও কেরল থেকে সে রাজ্যে যাওয়া মানুষদের উপর বিশেষ নজর রাখার নির্দেশ দিয়েছে।

RELATED Articles